শুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আদালতে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন সেই পাথরখেকো আ.লীগ নেতা

প্রতিবেদক
sonynews
অক্টোবর ১৭, ২০২৫ ১২:৩১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর লুটপাট মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা আলফু মিয়া ও তার ছেলে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সিলেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এদিন সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে আলফু মিয়ার রিমান্ড শুনানি চলছিল। খবর সংগ্রহ করতে সেখানে যান স্থানীয় কয়েকজন সাংবাদিক, যার মধ্যে ছিলেন ইমজা নিউজের সাংবাদিক নয়ন সরকার এবং সাংবাদিক বৃত্ত।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিমান্ড শুনানির সময় আলফু মিয়া পুলিশের সামনেই সাংবাদিক নয়নের মোবাইল ফোন ছিনিয়ে নেন। একইসঙ্গে তার ছেলে ব সাংবাদিক বৃত্তের হাতে থাকা ক্যামেরা কেড়ে নেন। পরে নয়নের সহকর্মীরা তাকে রক্ষা করতে এলে তাদের ওপরও হামলা চালানো হয়।

সাংবাদিক নয়ন সরকারের অভিযোগ, আমি খবর সংগ্রহ করছিলাম। হঠাৎ আলফু মিয়ার ছেলে আমার ওপর হামলা করে। এরপর পুলিশের সামনেই হাতকড়া পরা অবস্থায় আলফু নিজেই আমার মোবাইল ফোনটি ছিনিয়ে নেন।

ঘটনার পর নয়ন সরকার বিষয়টি সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছেন।

আইনজীবী ময়নুল হক বুলবুল বিস্ময় প্রকাশ করে বলেছেন, ৩টি হত্যা মামলাসহ বহু মামলার আসামিকে এভাবে হাত খোলা অবস্থায় আদালতে কিভাবে আনা হলো? আইন অনুযায়ী, এমন আসামিকে অবশ্যই ডান্ডাবাঁধা অবস্থায় কোর্টে আনা হয়। আলফু চেয়ারম্যানের ক্ষেত্রে কেন এটি করা হয়নি, তা আমাদের জন্য বিস্ময়ের বিষয়।

তিনি বলেন, দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এটি সংবাদ সংগ্রহের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। পুলিশি দায়িত্ব পালনে এ ধরনের শৃঙ্খলাভঙ্গ গ্রহণযোগ্য নয়।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করছি।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এর রাস্তা এখন ভয়ংকর মৃত্যুফাঁদ

২০২৩ সাল দুর্ভিক্ষের বছর হতে পারে, মন্ত্রিসভায় শঙ্কা প্রকাশ

২০২৩ সাল দুর্ভিক্ষের বছর হতে পারে, মন্ত্রিসভায় শঙ্কা প্রকাশ

দ্বাদশ সংসদ নির্বাচন ‘ রাজশাহীর ৬টি আসনে অশিক্ষিত’ প্রার্থী তিনি

রাজশাহীতে মেডিকেল শিক্ষার্থী ও কিশোরীকে নির্যাতন, সাবেক চেয়ারম্যানের ৩ সন্তান আটক

রাজশাহীতে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে ‘সাপ্তাহিক বাংলার বিবেক’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাজশাহীতে ‘সাপ্তাহিক বাংলার বিবেক’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ইরান যুদ্ধ নিয়ে চীনা অধ্যাপকের শেষ ভবিষ্যদ্বাণীও কি মিলে যাবে?

‘নমরুদ-হিটলার ক্ষমতাচ্যুত হওয়ার পর ফেরেনি, আ.লীগও ফিরতে পারবে না

আইন সম্পর্কে জানতাম না”—নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী প্রিন্সের

রাজশাহীতে জেলা পরিষদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন