শনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চন্দ্রিমা থানার আসাম কলোনিতে অভিযান, দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ৫, ২০২৬ ১২:২৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম অভিযান পরিচালনা করে ২ মাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়ারি গ্রেপ্তার করেছে। এসময় অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আজ ৫ সেপ্টেম্বর রাত সোয়া ১২টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম চন্দ্রিমা থানার আসাম কলোনী (বউ বাজার) এলাকার মৃত রফিজ উদ্দিনের ছেলে মো: মিজান (৩৩) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে মিজান এবং আসাম কলোনী (রবের মোড়) গ্রামের মো: জসিমের ছেলে মো: সজিব হোসেন জেমি (২৭)-কে গ্রেপ্তার করে। এ সময় আসামি মিজানের হেফাজত থেকে ৪ পিস ইয়াবা ও ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং আসামি সজিবের হেফাজত থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত ১টি জুয়া/বেটিং অ্যাপসসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি সজিব দীর্ঘদিন যাবৎ মিজানের সহযোগি হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

উল্লেখ্য, আসামি মো: মিজান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় ৬টি মাদক ও ৫টি পেনাল কোড আইনে মোট ১১টি মামলার তথ্য পাওয়া যায়। এসকল মামলায় তাকে যথাক্রমে ১৫ এপ্রিল, ২০২৫; ০৭ অক্টোবর ২০২০; ২১ সেপ্টেম্বর ২০১৯; ২৪ জুন ২০১৮; ফেব্রুয়ারি ২০১৮; ০১ জুন ২০১৪; ১৪ নভেম্বর ২০০৮; ২৫ জানুয়ারি ২০১৫; ১৬ মার্চ ২০১১; ১৯ জুলাই ২০০৯ এবং ২৪ আগস্ট ২০২১ তারিখে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া গ্রেপ্তারকৃত অপর আসামির বিরুদ্ধে আরএমপি’র দামকুড়া থানায় ১টি মাদক ও চন্দ্রিমা থানায় ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে। এসকল মামলায় তাকে ১০ জুন ২০২২ এবং ২৯ এপ্রিল ২০২১ তারিখে গ্রেপ্তার করা হয়েছিল।

আসামি মিজান ও সজিবের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া, আসামি সজিবের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

ভারতে নয়, শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ খেলার প্রস্তাব করেছি

Every great design begins with an even better story

রাসিকের চুরি যাওয়া বৈদ্যুতিক তার-সহ চক্রের দুই চোর গ্রেপ্তার

রাসিকের চুরি যাওয়া বৈদ্যুতিক তার-সহ চক্রের দুই চোর গ্রেপ্তার

রাজশাহীতে প্রতারণার টাকা উদ্ধার করে দিলো বেলপুকুর থানা পুলিশ

মাঝার দিয়ার চরে ফ্রি মেডিকেল ক্যাম্প পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে: এমপি মিলন

রুয়েট অভ্যান্তরে বহিরাগতদের মাদকের ঘাটি

১০ কেজি হেরোইনের বড় চালান জব্দ, বাবা-ছেলে আটক

রাজশাহীতে ট্রাক চাপায় তিন জন নিহতের ঘটনায় ট্রাক চালক গ্রেফতার

সর্বক্ষেত্রে ঢাবি কেন্দ্রীকতার প্রতিবাদে রেললাইন অবরোধ করলেন রাবি শিক্ষার্থীরা