বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পুঠিয়ায় গভীর রাতে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, অকেজো ৪ এস্কেভেটর

প্রতিবেদক
sonynews
জুলাই ২৩, ২০২৬ ৯:৩১ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: রাজশাহীর পুঠিয়ায় গভীর রাতে ফসলি জমির টপসয়েল কাটা বন্ধে অভিযান চালাল উপজেলা প্রশাসন। বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টা থেকে রাত দেড়টা পর্যন্ত শিলমাড়িয়া ইউনিয়নের বদোপাড়া ও নান্দিপাড়া এলাকায় চলে এই অভিযান। নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুর্গম এলাকা ও প্রবল বৃষ্টির মধ্যেই চলে অভিযান। প্রশাসনের উপস্থিতির টের পেয়ে মাটি কাটার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আবাদযোগ্য কৃষিজমির মাটি কাটায় ব্যবহৃত চারটি এস্কেভেটর যান্ত্রিক ভাবে অকেজো করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় ফসলি জমির টপসয়েল কাটার কাজও।
উপজেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে কৃষিজমির টপসয়েল কাটা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। পাশাপাশি, অনুমতি ছাড়া জমির শ্রেণি পরিবর্তনেরও কোনও সুযোগ নেই।
প্রশাসনের এক আধিকারিক বলেন, কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়ার ফলে একদিকে যেমন জমির উৎপাদন ক্ষমতা কমছে, অন্যদিকে পরিবেশের উপরও পড়ছে বিরূপ প্রভাব। তাই মাটি কাটার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।
পুঠিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমির টপসয়েল কাটা এবং অনুমতি ছাড়া জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে মান সনদ না থাকায় দুই প্রতিষ্ঠানকে মামলা-জরিমানা

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবদল ও ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত, লুটে নিয়েগেছে নগদ টাকা ও মোটরসাইকেল

রাজশাহীতে ৩১২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোহনপুরে সালিস চলাকালে দেশি অস্ত্র ও ককটেলসহ গ্রেপ্তার ৬

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই: উপদেষ্টা নাহিদ

দিপু দাসকে উত্তেজিত জনতার হাতে তুলে দেন ফ্লোর ইনচার্জ: র‌্যাব

Top 5 most overrated players in the Premier League 2022

রাজশাহীতে এমপিও বিধি লঙ্ঘন করে প্রতিষ্ঠান প্রধানসহ  শিক্ষকরা নিকাহ রেজিস্ট্রার!

সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী

মোজাম্মেলও ভুয়া মুক্তিযোদ্ধা