রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ধুনটে অভিভাবকশূন্য ১১ সরকারি দপ্তর, স্থবির কার্যক্রম

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৫, ২০২২ ১১:৪৮ পূর্বাহ্ণ

বদলিজনিত কারণে বগুড়ার ধুনট উপজেলায় সরকারি ১১টি দপ্তরের গুরুত্বপূর্ণ পদ কর্মকর্তাশূন্য হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত, দায়িত্বপ্রাপ্ত আর অতিরিক্ত দায়িত্ব দিয়ে চলছে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম। এতে দাপ্তরিক সব কাজকর্ম স্থবির হয়ে পড়েছে। ফলে বিভিন্ন সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলাবাসী।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, শূন্যপদের মধ্যে রয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সেটেলমেন্ট কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা ও বন কর্মকর্তা।

খোঁজ নিয়ে জানা গেছে, এসব অফিসের প্রধান কর্মকর্তা না থাকায় সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত হন না কর্মচারীরা। আবার অনেকে অফিসে এলেও তাদের মধ্যে কর্তব্যে ফাঁকি দেওয়ার প্রবণতা দেখা যায়। এতে সেবা নিতে এসে হয়রানির শিকার হচ্ছেন জনসাধারণ।

উপজেলা সমবায় অফিসে সেবা নিতে আসা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রধান কর্মকর্তা না থাকায় তারা কয়েকদিন ধরে এই অফিসে ঘুরছেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদের আসতে বলেছিলেন। কিন্তু অফিসে এসে তার সাক্ষাতও পাওয়া যায়নি।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে গবাদিপশুর চিকিৎসার কাজে এসে কর্মকর্তাকে না পেয়ে বাড়ি ফিরে যেতে দেখা যায় কয়েকজন খামারি। একই চিত্র দেখা যায় কর্মকর্তাশূন্য অফিসগুলোতে।

বিষয়টি স্বীকার করে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, বদলির কারণে এসব কর্মকর্তার পদ শূন্য। এতে দাপ্তরিক কাজে সমস্যার সৃষ্টি হয়েছে। তবে শূন্য পদগুলোতে কর্মকর্তা চেয়ে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীদের মেলবন্ধন ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রাখতে হবে: এমপি মিলন

শিক্ষক-কর্মচারীদের ক্ষোভ: রাজশাহী নিউ গভ. কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে বৈষম্য ও দুর্নীতির অভিযোগ

সেনা সদস্যরা স্মার্ট বাংলাদেশ গঠনে অবদান রাখবে: প্রধানমন্ত্রী

শুরু হচ্ছে পাতাল রেলের কাজ, ভূমি উন্নয়নে ব্যয় ১১৪৯ কোটি

২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব চৌধুরী মাতার মৃত্যুতে রাসিক মেয়রের শোক

রাজশাহী নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুই চিকিৎসক নিহত

সিলেটে আ.লীগ সভাপতির রোষানলে বিএনপি নেতা কারাগারে

মতিহারে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধের জন্য ওসিকে অনুরোধ আরডিএর

রাজশাহীতে বিচ্ছিন্ন ঘটনা ও সবচেয়ে কম ভোটার উপস্থিতির মধ্যে দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন

নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি; কে কোন পদে?