সোমবার , ১২ জুন ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাসিক নির্বাচন: ভোট বর্জন করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

প্রতিবেদক
সনি নিউজ
জুন ১২, ২০২৩ ৭:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন বর্জন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুরশিদ আলম। সোমবার বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার পর দলটি এ সিদ্ধান্ত নিয়েছে।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী মুরশিদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে সোমবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তিনি সংবাদ সম্মেলন ডেকেছিলেন।

এসময তিনি ভোট বর্জনের ঘোষনা দেন । এর আগে সোমবার দুপুরে বরিশাল সিটি নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিকালে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখা।

ওই সমাবেশে মেয়রপ্রার্থী মুরশিদ আলম আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে সমস্ত নেতাকর্মীদেরকে কেন্দ্রে পাহারা দেওয়ার জন্য অনুরোধ করেন। তাঁর এই বক্তব্যের ঘণ্টাখানেক পরেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ।

গত দুই জুন নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে গত দুই তিন দিন আগে শহরে শ পাঁচেক ব্যানার ফেস্টুন ইসলামী আন্দোলনের প্রার্থী। এছাড়া নির্বাচনী প্রচারণা কেউ ছিল তাদের ঢিলাঢলা ভাব। এরই মধ্যে বরিশালে ঘটনা কেন্দ্র করে রাজশাহী  নির্বাচন থেকে ভোট বর্জনের ঘোষণা দেয়ার সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে প্রার্থী মুরশিদ আলম বলেন পরাজয় নয় আমি শতভাগ এই নির্বাচনে জয়ী হব আশাবাদী ছিলাম।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

কোটালীপাড়ায় সংঘর্ষে আহত ৪০, পুলিশের গুলি, অর্ধশতাধিক আটক

মিতুর বাবাকে বাবুল আক্তারের আইনজীবীর জেরা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীতে আ’লীগের দুপক্ষে সংঘর্ষ, যুবককে কুপিয়ে হত্যা

রাজশাহীতে প্রথম তৃতীয় লিঙ্গের সংরক্ষিত কাউন্সিলর বিজয় হলেন সাগরিকা

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ ডিবি হেফাজতে

রাজশাহীতে ওষুধ কিনতে গিয়ে মাইক্রোর ধাক্কায় লাশ হলেন বৃদ্ধ

বিএনপির চলমান হরতালে রাজশাহীতে পুলিশ সার্জেন্টের গাড়িতে আগুন

নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার একটি রোগ

ফেস্টুন সাঁটানোর অভিযোগ: বহিষ্কৃত বিএনপি নেতা শিমুলের বিরুদ্ধে আদালতের নোটিশ

১৩ এনজিও জালে আটকে ছিলেন রাজশাহীর সেই কৃষক