রবিবার , ১৫ জানুয়ারি ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গোদাগাড়ীতে প্রকাশ্যে চলছে মাদকের কারবার, মুখ খুললেই স্থানীয়দের দেয়া হচ্ছে মাদক মামলার হুমকি!

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ১৫, ২০২৩ ৩:৪১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ প্রকাশ্যে চালাচ্ছে মাদকের কারবার। আবার কেউ মুখ খুললেই মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেয় মাদক কারবারি নাসির। সে মাদকের রাজধানী রাজশাহীর গোদাগাড়ী থানার মহিষালবাড়ির চিহ্নিত মাদক কারবারীর। তার বাবা মোঃ শহিদুল ইসলাম ও তার মা নুরনাহার। তারা উভয় মাদক কারবারি। তাদের বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলাও।

দিন রাত ২৪ ঘন্টাই সপরিবারে প্রকাশ্যে চলে মাদক ব্যবসা।  স্থানীয়রা জানায়, পুলিশের সাথে নাসিরের সখ্যতা চোখে পড়ার মতো। তাদের ম্যানেজ করেই মাদকের কারবার দাপটের সাথে চালাচ্ছে এই চিহ্নিত মাদককারবারি। হেরোইন, ইয়াবা, ফেনসিডিলের ডিলার নাসির। এছাড়াও নিজের বাড়িতেই প্রকাশ্যেই খুচরা মাদক বিক্রি করে বলে

স্থানীয়দের অভিযোগ। স্থানীয়রা জানান, তিন মাস আগে সাটারিং মিস্ত্রির কাজ করতো নাসির। পাশাপাশি সে রাজশাহী জেলা ডিবি এবং গোদাগাড়ী মডেল থানার সোর্স হিসাবে কাজ করে। ফলে অনায়াসে মাদক কারবার চালাতে তার কোন বাধা নেই। এছাড়াও থানার সোর্স হিসেবে কাজ করে মহিষালবাড়ি এলাকার মুওাসিন এবং ৩ নং নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মুনির। এরা মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। কাউন্সিলর মুনির ও মুত্তাসিন উভয়ের নামেও রয়েছে মাদক মামলা। মহিষালবাড়ি এলাকায় সমস্ত মাদক কারবারীর কাছ থেকে থানা পুলিশের নামে টাকা তুলে তারা। কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে ভয় দেখিয়ে বলে স্যারের কাছের মানুষ আমরা। বেশি কথা বললে মামলা দিয়ে চালান করিয়ে দিবো। এ ব্যপারে গোদাগাড়ীর মডেল থানার ওসি কামরুল হাসান জানান, পুলিশকে দেয়ার নামে টাকা তোলার বিষয়টি আমার জানা নেই। কেউ কোনো অভিযোগও করেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সনি বাংলা ডট কম/ ই আবি

 

 

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দর্শনা সীমান্তে নারী-শিশুসহ ৫ জনকে পুশইন চেষ্টা

খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে ভর্তি

আওয়ামী লীগ নেতাকর্মীর সাথে ছবি থাকলে বিএনপির পদ বাদ দিতে হবে: শাহাদাত

বসন্তবরণে চারুকলাকে রাঙিয়ে তোলার ঐতিহ্য বেশ পুরোনো

পুলিশ কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ আরআরইউ নেতৃবৃন্দ

পুলিশ কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ আরআরইউ নেতৃবৃন্দ

আ.লীগ আমলে বছরে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে: টিআইবি

নগরীতে ছিনতাইকারীদের খপ্পরে পড়ে মৃত্যুর হাত থেকে ফিরে এলেন পুলিশ সদস্য!, গ্রেপ্তার ৪

চারঘাটে পূর্ব শত্রুতার জেরে লালন মিয়া খুন: র‌্যাবের অভিযানে ৩৬ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

দুর্গাপুরে ৮ বছরের শিশুকে ধ’র্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধকে ধরে পুলিশে সোপর্দ

বাঘায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাড়িঘর-দোকানপাটে হামলা, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ