রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র-প্রতিরোধী ব্যবস্থা দিতে পারছে না ইসরায়েল

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৫, ২০২২ ১:১৯ অপরাহ্ণ

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র-প্রতিরোধী ব্যবস্থা দিয়ে সহায়তা করতে পারছে না ইসরায়েল। এই ঘটনায় হতবাক হয়ে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়ার আক্রমণ মোকাবিলায় ক্ষেপণাস্ত্র-বিরোধী ব্যবস্থা দিতে ইসরায়েল ব্যর্থ হওয়ায় তিনি অবাক হয়েছেন। খবর রয়টার্সের।

শনিবার এক সাক্ষাতকারে এ কথা বলেন তিনি। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। দুদেশের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলের কাছে অস্ত্র সহায়তা চেয়ে আসছেন জেলেনস্কি। তিনি ইসরায়েলের আয়রন ডোম সিস্টেমের কথা উল্লেখ করেছেন। প্রায়ই গাজা উপত্যকায় ফিলিস্তিনি ছোড়া রকেটের হামলা ঠেকাতে সহায়তা করছে এটি।

জেলেনস্কি বলেন, আমি জানি না যে, ইসরায়েলের কি হয়েছে। সত্যি বলতে আমি এই ঘটনায় হতবাক। কারণ আমি জানি না যে, তারা কেন আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সহায়তা করতে পারছে না।

এর আগে জেলেনস্কি বলেছেন, জেনেশুনেই নিজ দেশের নাগরিকদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার এক ভাষণে রুশ নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, তাদের প্রেসিডেন্ট জেনেশুনেই তাদের মৃত্যুর মুখে পাঠাচ্ছেন।

রুশ ভাষায় দেওয়া ওই ভাষণে জেলেনস্কি রুশ বাহিনীকে আত্মসমর্পনের আহ্বান জানান। তিনি বলেন, আপনাদের সঙ্গে সভ্য আচরণ করা হবে। আপনারা কোন পরিস্থিতিতে আত্মসমর্পন করেছেন তা কেউ জানতে পারবে না।

চলতি সপ্তাহে স্বেচ্ছায় আত্মসমর্পণ ও যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার ব্যাপারে কঠোর শাস্তির বিধান রেখে একটি আইন পাস করে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশেই ওই আইন পাস হয়েছে। মস্কোর এই পদক্ষেপের কয়েক ঘণ্টার মাথায় রুশ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানালেন জেলেনস্কি।

তিনি বলেন, বিদেশে যুদ্ধাপরাধী হিসেবে মারা যাওয়ার চেয়ে রুশ সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে নাম লেখানোর বিষয়টি প্রত্যাখ্যান করা ভালো।

সর্বশেষ - আইন