বৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কাশিয়াডাঙ্গায় লুটকৃত পুলিশের পোশাক ও শর্টগানের ১৩ রাউন্ড গুলি উদ্ধার

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ২২, ২০২৬ ১২:১৩ অপরাহ্ণ

অকিউল ইসলাম পরশ: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা থেকে লুট হওয়া পুলিশের পোশাক, সরঞ্জামাদি ও শর্টগানের ১৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব-৫-এর সিপিএসসি ইউনিট।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ৫ আগস্ট ২০২৪ তারিখে কাশিয়াডাঙ্গা থানা থেকে লুট হওয়া অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে কাশিয়াডাঙ্গা থানাধীন নবগঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, ওই এলাকায় কতিপয় ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়।

ব্যাগ দুটির ভেতর থেকে থানা থেকে লুটকৃত একটি শর্টগানের ১৩ রাউন্ড তাজা গুলি, পুলিশের পোশাকের দুটি সেট, দুটি জোড়া বুট, দুটি বেল্ট, একটি ক্যাপ এবং ছয়টি র‌্যাংক ব্যাজ উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও পুলিশের পোশাক-সরঞ্জামাদি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৫ জানায়, থানা থেকে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ ও পুলিশের অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে: কঠোর পদক্ষেপের দাবি ইয়্যাসের

দুর্নীতি করে থাকলে বিচার মাথা পেতে নেব: মতিউরের স্ত্রী লাকী

রাজশাহীতে অস্থির সবজির বাজার, দাম বেড়েছে মাছ, মাংসের

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ-যান চলাচলে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

রাজশাহীতে খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফেস্টুন সাঁটানোর অভিযোগ: বহিষ্কৃত বিএনপি নেতা শিমুলের বিরুদ্ধে আদালতের নোটিশ

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের

সাবেক দায়িত্বশীলদের নিয়ে রাজশাহী জেলা জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা

রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষিকা বরখাস্ত