শনিবার , ১৩ জুলাই ২০২৪ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দুর্নীতি করে থাকলে বিচার মাথা পেতে নেব: মতিউরের স্ত্রী লাকী

প্রতিবেদক
সনি নিউজ
জুলাই ১৩, ২০২৪ ৬:৪৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অপসারিত সদস্য মতিউর রহমানের স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকী বলেছেন, ‘আমি রায়পুরা-নরসিংদীসহ বাংলাদেশে কোথাও কোন দুর্নীতি করি নাই। যদি দুর্নীতি করে থাকি আইন আছে। আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। তার মাধ্যমে বিচার হবে। আমি সব বিচার মাথা পেতে নেব’।

তার এমন বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটি সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে শুক্রবার (১২ জুলাই) বিকেলে উপজেলার মিজার্নগর ইউনিয়নের বাঙালিনগর মাঠে আয়োজিত ক্রিকেট টুণার্মেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভিডিওতে লাকি আরও বলেন, আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী। গণঅভ্যুত্থানের নেত্রী ছিলাম। আমি সরকারি চাকরি করেছি। কোন অন্যায় করিনি। আমি আমার পথে এগিয়েছি। বর্তমানে নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসাবে আছি। এর আগে মহিলা আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য পদে ছিলাম। হুট করে এখানে (রায়পুরা) এসে রাজনীতি করি নাই। কোন কিছুর বিনিময় বা কারও কাছে ভিক্ষা চেয়ে জেলা আওয়ামী লীগে পদ পাইনি। উপজেলা পরিষদ নিবার্চনে আবারো প্রার্থী হব। আপনারা যদি পাশে থাকলে কোন ষড়যন্ত্র ঠেকিয়ে রাখতে পারবে না। আপনারা সুযোগ দিলে নিবার্চিত হয়ে সেবা করে যাব।

প্রসঙ্গত, সরকারি তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে ২০২২ সালে আওয়ামী লীগের রাজনীতিতে যোগদেন লায়লা কানিজ লাকী। বর্তমানে তিনি নরসিংদী জেলা আওয়ামী লীগ ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক। গত বছর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নিবার্চিত হন লায়লা কানিজ লাকী।

এদিকে তার স্বামী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অপসারিত সদস্য মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তানের ছাগলকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তারপর স্বামীর পাশাপাশি লাকীর বিপুল সম্পত্তি নিয়ে গণ্যমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে স্বামী, সন্তানসহ তার দেশত্যাগে নিষেধাজ্ঞা’সহ সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব জব্দের নিদের্শ দেন আদালত।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

একাধিক পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে নামছে বাংলাদেশ

বিএনপিতে নতুন নেতাকর্মী যোগদান বন্ধ

গোদাগাড়ীতে ১৩৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজের প্রস্তুতি পরিদর্শনে রাসিক প্রশাসক

পানি, খাবার, বিদ্যুৎ, গ্যাস সরবরাহ বন্ধ! ইজ়রায়েলি অবরোধের জেরে গাজ়ায় মানবিক বিপর্যয়ের শঙ্কা

আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন পরিকল্পনায় সমন্বয়ের ওপর গুরুত্ব

তানোরে সরকারি ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ, বঞ্চিত হচ্ছেন প্রকৃত কৃষক

রাজশাহী যুবলীগের সম্মেলন ঘিরে উজ্জীবিত তৃণমূল

মেয়র প্রার্থী আবু শামার নির্বাচনী প্রচার মিছিলে জনতার ঢল