Wednesday , 19 July 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবককে গুলি করে হত্যা

প্রতিবেদক
সনি নিউজ
July 19, 2023 5:05 am

নিজস্ব প্রতিবেদকঃ আরএমপি দামকুড়া থানার চরমাজারদিয়াড় এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে আবু সাঈদ (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার রাত ৯ টার দিকে চরমাজারদিয়াড় হাড়ুপাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ চরমাজারদিয়াড় মধ্যপাড়া গ্রামের আমির হোসেন চৌকিদারের ছেলে।

ঘটনা সূত্রে জানা গেছে, আরএমপি দামকুড়া থানার চরমাজারদিয়াড় এলাকায় মধ্যপাড়া গ্রামের আমির হোসেন চৌকিদারের ছেলে আবু সাঈদের সাথে দীর্ঘদিন যাবত ওই এলাকার কিছু মাদক ব্যবসায়ীদের সাথে শত্রুতা চলছিলো। মঙ্গলবার রাত ৮ টার দিকে চরমাজারদিয়াড় মধ্যপাড়া গ্রামে সাঈদের বাড়ি থেকে তার বন্ধু মোস্তফাকে মটোরসাইকেলে করে হাড়ুপাড়া গ্রামে তার বন্ধুর বাড়িতে রাখতে যায়।

তার বন্ধুকে বাড়িতে রেখে সাঈদ একা তার মটোরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় সাঈদ চরমাজারদদিয়াড় হাড়ুপাড়া ব্রিজের কাছে রাত ৯ টার দিকে পৌছালে পূর্ব পরিকল্পিত ভাবে প্রতিপক্ষরা চরমাজারদিয়াড় স্কুল পাড়া গ্রামের রাজ্জাক ঘোষের ছেলে শাহিন, কামাল মোল্লার ছেলে কাবিল ও শামসুলের নেতৃত্বে ধারালো অস্ত্র কান্তাই, হাসুয়া নিয়ে মৃত সোবহানের ছেলে সাজেমুলে ও তার ভাই ইব্রাহিম,মহিউদ্দিনের ছেলে এনামুল, চরখানপুরের শাজাহানের ছেলে জামাল, রমজানের ছেলে রাজীব, সাহেবের ছেলে হোসাইনসহ অজ্ঞাত ১০ থেকে ১৫ জন সাঈদের পথ রোধ করে হটাৎ সাঈদের পায়ে গুলি করলে সে বাইক থেকে পড়ে যায়। এসময় তাকে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষরা।

এসময় হামলাকারিরা সাঈদকে মৃত ভেবে ফেলে রেখে ঘটনা স্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানিয়রা সাঈদের পরিবারকে ফোন করে বিষয়টি জানালে তার পরিবারের লোকজন ঘটনা স্থলে গিয়ে গুরতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে দ্রুত রামেক হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করালে হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

নিহত সাঈদের মরদেহ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান রামেক হাসপাতালের কর্মরত চিকিৎসক। এ ঘটনায় আরএমপি দামকুড়া থানায় নিহত সাঈদের স্ত্রী মোসাঃ বিথি বেগম (২৯) বাদি হয়ে ১৯-০৭-২০২৩ ইং রাত্রি
৩ ঘটিকার দিকে নিহত সাঈদের হত্যা কারিদের শনাক্তকারী পাঁচ জনের সাক্ষীর সাথে কথা বলে আসামিদের সনাক্ত করে ও নিহত পারিবারিক আলোচনার মাধ্যমে সাইদ হত্যা মামলায় এজাহারে হত্যাকারী ১৩ জন আসামির নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে নিহতের স্ত্রী ।

এ সময় দামকুড়া থানায় আর এম পি সহকারী পুলিশ কমিশনার (পিওএম) সুকুমার মোহন্ত উপস্থিতিতে হত্যা মামলার দায়ের করেন এবং তিনি আসামিদের দ্রুত গ্রেফতারে আরএমপি রাত থেকেই বিভিন্ন অভিযান চলছে বলে জানায়।

এ বিষয় দামকুড়া থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার
ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
নিহত সাঈদের স্ত্রী বাদি হয়ে রাতেই মামলা দায়ের করেছে থানায়। আসামীদের দ্রুত গ্রেপ্তারে আমাদের বেশ কয়েকটি পুলিশের টিম অভিযান রাত থেকেই শুরু হয়েছে। আশা করি দ্রুত আসামীদের গ্রেপ্তার করা হবে বলে জানান ওসি।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নাটকে অশালীন ভাষার ব্যাপারে যা বললেন মোশাররফ করিম

শ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে পূজায় আগত ভক্তদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে রাসিক প্রশাসক

আরইউজের সভায় বক্তারা ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হবে না

আরএমপির অভিযানে ২১ জন গ্রেপ্তার

এমপি এনামুল বগুড়ায় যখন পড়তো তখন শিবিরের প্রেসিডেন্ট ছিল, টকশোতে মিনু!

ইউএনওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকায় অপহৃত ব্যক্তি, রাজশাহীতে মুক্তিপণ নিতে এসে ৩ অপহরণকারী গ্রেপ্তার

ঢাকায় অপহৃত ব্যক্তি, রাজশাহীতে মুক্তিপণ নিতে এসে ৩ অপহরণকারী গ্রেপ্তার

রুয়েটের আইআইসিটি দপ্তরের বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত

এসআই রাজুর বিরুদ্ধে চাঁদা ও গাড়ি আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’: আরএমপির প্রতিবাদ

রাজশাহী নগরীতে বিদেশী পিস্তল-সহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

রাজশাহী নগরীতে বিদেশী পিস্তল-সহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার