শুক্রবার , ১৫ আগস্ট ২০২৫ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
আগস্ট ১৫, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী শাহমখদুম থানা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় নগরীর সপুরা এলাকায় থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদারের সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়। পরিচালনা করেন ১৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মনিরুজ্জামান টোকন ও নাইমুল ইসলাম রাজু।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সদস্য সচিব মো. মামুনুর রশিদ। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী। এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধেও তিনি আপসহীন আন্দোলন চালিয়েছেন। ওয়ান-ইলেভেন সময়ও কোনো আপস করেননি, স্বৈরাচারী শেখ হাসিনার সঙ্গেও আপস করেননি। তার নেতৃত্ব ও সাহসিকতার কথা শুধু বাংলাদেশ নয়, বিশ্ববাসী জানে।

তিনি খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বলেন, তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, দেশের মানুষের কাছে গণতন্ত্রের প্রতীক। তাঁর অবদান জাতি চিরকাল স্মরণ করবে।

মামুনুর রশিদ জুলাই-আগস্টে শহীদ হওয়া নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সুস্থতা কামনা করেন। তিনি বলেন, “তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচারী সরকারের অত্যাচার থেকে মুক্তি পেয়েছি।”

তিনি আরও বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈষম্যবিরোধী ও কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন দিয়েছেন এবং নেতাকর্মীদের সরকার পতনের আন্দোলনে সহযোগিতা করতে আহ্বান জানিয়েছেন। ৩১ দফা সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে পুনর্গঠনের পরিকল্পনা দেওয়া হয়েছে। আমরা সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে। তবে তার আগে নির্বাচন প্রয়োজন। নির্বাচিত সরকারই বিচার করবে ও সংস্কার কার্যক্রম চালাবে।

আওয়ামী লীগ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে কারণেই দ্রুত নির্বাচনের প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, কিছু দেশি-বিদেশি মহল স্থানীয় সরকার নির্বাচন ও সংস্কারের কথা বলে জাতীয় নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, শাহমখদুম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিলন ও শামসুল ইসলাম, যুবদল নেতা আরিফ, বিএনপি নেতা হারান, মেহের আলী, বাবু, মান্নান, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির তপন ও আনসার, ১৫ নম্বর ওয়ার্ডের মুন্নাফ, শাহমখদুম থানা বিএনপির ছানা, চন্দ্রিমা থানা বিএনপির পারভেজসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের প্রতি তাঁর অবদান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর নেতৃত্বের প্রতি আস্থা ব্যক্ত করেন। দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত এবং ফিলিস্তিনে ইসরাইলি হামলায় নিহতদের জন্যও বিশেষ দোয়া করা হয়।

এ সময় মাদরাসার শিক্ষার্থী ও অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। মাহফিল শেষে তাদের প্রত্যেকের মাঝে খাবার বিতরণ করেন আয়োজকরা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
জমি বিক্রি না করায় ড্রাগন বাগানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ

জমি বিক্রি না করায় ড্রাগন বাগানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ

এমপি এনামুলের ফেসবুক আইডি হ্যাকের ঘটনায় থানায় জিডি

রাজশাহী নগরীতে হেরোইনসহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা

দুই শিশু সন্তান নিয়ে হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে মা

জনগণকে সাথে নিয়ে জুলাই বিপ্লবের প্রত্যাশিত স্বপ্নের বাংলাদেশ গঠন করা হবে- ইমাজ উদ্দিন মন্ডল

লক্ষীপুর জামে মসজিদে অবৈধ মার্কেট নির্মাণ, কোটি টাকার বানিজ্যর অভিযোগ 

৪৭ বছর পর এশিয়া কাপ খেলতে হলে যা করতে হবে বাংলাদেশকে

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্রাকভর্তি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নগরীতে পূর্ব শত্রুতার জেরে নাইট গার্ডের কব্জি কেটে নেয়ার অভিযোগ