বুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

খালেদা জিয়া বলতেন বিদেশে বন্ধু আছে, প্রভু নেই: নজরুল ইসলাম খান

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ৩১, ২০২৫ ১:৩১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তিনি (খালেদা জিয়া) বলতেন, বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকার পৌনে ৩টার দিকে জানাজার আগে খালেদা জিয়ার জীবন ও কর্ম সবার উদ্দেশে তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সেখানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া জনগণের কল্যাণে একের পর এক গ্রহণ করেছেন যুগান্তকারী সব কর্মসূচি। তার পরিকল্পনায় উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের পর বাংলাদেশ বিশ্বে পরিচিত পেয়েছিল ইমার্জিং টাইগার হিসেবে।

বক্তব্যে খালেদা জিয়ার জন্ম, পারিবারিক পরিস্থিতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া, রাজনীতিতে উঠে আসাসহ বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

এর আগে দুপুর ২টা ২৫ মিনিটে লাল-সবুজ পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে করে খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজাস্থলে আনা হয়। এর আগে দুপুর ২টা ৫ মিনিটে জানাজাস্থলে পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান এবং বিএনপিসহ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত হয়েছেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব

রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী বাবু আটক

এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দীপাবলি উৎসবের আয়োজন বরিশালে

ক্যাশলেস রাজশাহী’ কার্যক্রমের উদ্বোধন, পুবালী ব্যাংকের ১৪ ইলেকট্রনিক বুথ চালু

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে ৫ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

দ্বার খুলছে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর

যেভাবে গাজর চাষ করে লাভবান হবেন

রাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান অব্যাহত

রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তারপরও বহাল তবিয়্যতে