Monday , 3 August 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
August 3, 2026 7:28 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে কার্যকর অফিস ব্যবস্থাপনা কৌশল ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে রুয়েটের অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে কোয়ালিটি এ্যসিওরেন্স সেল (আইকিউএসি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আখতার হোসেন ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদ।

অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে প্রেজেন্টেশনের পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার। প্রশিক্ষণ কর্মশালায় রুয়েটের ৪৬০ জন কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন। এ সময় সকলকে প্রযুক্তি জ্ঞানের পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) গুরুত্ব তুলে ধরা হয় এবং অফিস পরিচালনায় সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ হয়ে উঠতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে তালাইমারীতে মহাসড়ক অবরোধ

রাজশাহী রেলওয়ে প্ল্যাটফর্মে ১০০ গ্রাম হেরোইন-সহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী রেলওয়ে প্ল্যাটফর্মে ১০০ গ্রাম হেরোইন-সহ মাদক কারবারি গ্রেপ্তার

আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে নেতৃত্ব দিবে: ভূমিমন্ত্রী মিনু

কাঁকনহাট পৌর নিয়োগে ঘুষের অভিযোগ, তদন্তে দুদক

রাজশাহীতে শিল্প-বাণিজ্য সম্প্রসারণে ব্যবসায়ী সম্মেলন

রাজশাহীতে ঘুমের ওষুধ খাইয়ে নাতি বউকে ধর্ষণের অভিযোগ নানা শশুরের বিরুদ্ধে

রাসিকের ড্রেনের ওপর বিল্ডিং নির্মাণ! আরডিএ’র ভেঙে ফেলার আইনি নোটিশ

স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

নগরীতে সনি হত্যা মামলায় বান্ধবীসহ দুইজনের যাবজ্জীবন

ইরান যুদ্ধ নিয়ে চীনা অধ্যাপকের শেষ ভবিষ্যদ্বাণীও কি মিলে যাবে?