• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
Headline
রাজশাহীতে জেল সুপারদের নেতৃত্ব উন্নয়ন কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস রাজশাহী নগরীতে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ টাকা ও মোবাইল জব্দ রাজশাহীতে পুকুর ভরাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পুনঃখননের দাবি ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: ক্রিকেটে রাজশাহীর বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকা দল রানারআপ আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি ৪০০ বছরের বটগাছ ঘিরে অপপ্রচারের প্রতিবাদ, মানববন্ধনে স্থানীয়রা রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী বাবু আটক

সনি নিউজ / ৬৬ Time View
Update : শনিবার, ৪ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কোটি টাকা মুল্যের ১ কেজি হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী বাবু (৩৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক ও হোরোইন উদ্ধার করে র‌্যাব। আটক মাদক ব্যবসায়ীর নাম বাবু হোসেন আসমত (৩৫)।
বাবু ওই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
র‌্যাবের অপারেশন অফিসার ফ্লাইট লে. মারুফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার দুপুরে র‌্যাবের পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়,  গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোদাগাড়ীর চরভূবনপাড়া গ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী বাবু হোসেন আসমতের বাড়িতে অভিযান চালায়।
র‌্যাবের কাছে সংবাদ ছিল বাবু তার বাড়িতে ভারত থেকে হেরোইন আমদানি করে বিক্রির জন্য  মজুদ রেখেছে।  এমন খবরের ভিত্তিতে র‌্যাব শুক্রবার বিকেলে বাবুর বাড়ি ঘেরাও করে। পরে সেখান থেকে দুইজন পালানোর চেষ্টা করলে র‌্যাব মাদক ব্যবসায়ী বাবুকে আটক করে। পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে  ১ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার মুল্য প্রায় কোটি টাকার উপরে।
শুক্রবার রাতে বাবুকে গোদাগাড়ী মডেল থানায় সোপর্দ  করে তার বিরুদ্ধেেএকটি মামলা দায়ের করা হয়েছে।
সনি বাংলা ডট কম/ ই আবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category