বুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সমন্বিত অংশগ্রহণে শিশুর প্রতি যৌন শোষণ রোধে কাজ করতে হবে : শেখ মফিজুর রহমান

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৭:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ‍ডাচ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স, নেদারল্যান্ডস এবং ফ্রি অ্যা গার্লের সহযোগিতায় সুফাসেক-ডাউন টু জিরো অ্যালায়েন্স বাংলাদেশ (স্টেপিং আপ দ্য ফাইট অ্যাগেইনস্ট চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অফ চিলড্রেন) প্রকল্পের আওতায় এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডির আয়োজনে রাজশাহীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সম্মেলন কক্ষে শিশুদের উদ্ধার ও পূনর্বাসন বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মতবিনিময় সভার সভাপতি প্রফেসর ড. চৌধুরী সারোয়ার জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী’র বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।

এসময় রাজশাহীতে কর্মরত বিভিন্ন আদালতের বিচারক এবং একই সাথে সংশ্লিষ্ট আদালতের পিপি উপস্থিত ছিলেন। এসিডি এবং প্রকল্প সম্পর্কে তথ্য উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুল ইসলাম।

সভায় প্রধান অতিথি বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন, একটু ধৈর্য্য ধরলেই সফলতা নিয়ে আসা সম্ভব। আমাদের দেশে শিশু আইন করেছি, মানব পাচার আইন করেছি এগুলো সরকারি এবং বেসরকারি উদ্যোগ এবং সমন্বয়ের মাধ্যমেই হয়েছে। সরকার এবং বেসরকারি সাহায্যকারী সংস্থা হাতে হাত রেখে কাজ করলে তাহলেই শিশুদের জন্য সুন্দর ভবিষ্যত বিনিমার্ণে ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, শিশু সুরক্ষা বিষয়ে আমাদের সবাইকে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এবং যৌন শোষণ রোধে ভূমিকা রাখতে হবে।

এক্ষেত্রে সকলকে সংবেদনশীল ভূমিকা রাখার আহ্বান জানান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. মহিদুজ্জামান, জেলা জজ জিয়া উদ্দিন মাহমুদ, জেলা ও সেসন জজ মো. আয়েজ উদ্দিন, শিশু আদালত-২ এর জেলা জজ মো. হাসানুজ্জামান, সিএমএম কোর্টের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম জাকির হাসান, পিপি মো. মোজাফফর হোসেন, বাংলাদেশ বার কাউন্সিল সদস্য মো. একরামুল হক, মানব পাচার ট্রাইবুনালের স্পেশাল পিপি মো. শফিকুল ইসলাম, পিপি অ্যাডভোকেট শামসুন্নাহার মুক্তি প্রমূখ। এ সময় মতবিনিময় সভায় বক্তারা বলেন, আমরা প্রত্যেকেই শিশুর প্রতিসংবেদনশীল।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে দেখা গেছে বাংলাদেশের শিশুরা ব্যাপক শারীরিক সহিংসতা, নিরাপত্তাহীনতা এবং যৌন শোষণের ঝুঁকির সম্মুখীন হচ্ছে। যা দুঃখজনক। আইনের কঠোরতা নয়, সমান সুযোগ এবং যথাযথ প্রয়োগ করতে পারলেই সমাজকে বদলে দেওয়া সম্ভব। প্রত্যেক নাগরিকের সুরক্ষা দেয়ার দায়িত্ব রাস্ট্রের। রাস্ট্র সে কাজ করে যাচ্ছে। বেসরকারি সংগঠনগুলোর ভূমিকাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী সদরে এবি পার্টির প্রার্থী সাঈদ নোমানের মনোনয়নপত্র সংগ্রহ

দেশ গড়তে জুলাই পদযাত্রা’ যশোরে আহত ও শহীদ পরিবারদের সঙ্গে এনসিপি’র মতবিনিময়

অর্থ পাচার ও কালোটাকা সাদা করার কারিগর

১৬ নম্বর ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

ঈদে সীমান্তে কড়া নজরদারি: চোরাচালান ও পুশইন রোধে তৎপর বিজিবি

ছিনতাইয়ের অভিযোগে রাজশাহীতে দুই ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

রাজশাহীতে স্ত্রীর আত্মহত্যা প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেফতার

রাজশাহীতে স্ত্রীর আত্মহত্যা প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেফতার

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

দুর্গাপুরের দলীয় নেতাকর্মীদের সাথে রাসিক মেয়রের মতবিনিময় সভা

রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ