মঙ্গলবার , ৩ জুন ২০২৫ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পুঠিয়ায় ৫৭ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার, একজন পলাতক

প্রতিবেদক
sonynews
জুন ৩, ২০২৫ ২:৩৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলার নয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫৭ কেজি গাঁজাসহ মো. ফজলে রাব্বী হৃদয় (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা ডিবি (গোয়েন্দা) পুলিশ। আজ সোমবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত ফজলে রাব্বী হৃদয় পুঠিয়া থানার নয়াপাড়া গ্রামের মো. রহিদ মোল্লার ছেলে।

জেলা পুলিশ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে—মো. ফজলে রাব্বী হৃদয় তার নিজ ঘরে বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফজলে রাব্বী পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেখানো মতে শয়নকক্ষের খাটের নিচ থেকে স্কচটেপে মোড়ানো প্লাস্টিকের বস্তায় রাখা মোট ৫৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আরও একজন মাদক কারবারি মো. আব্দুর রহিম মোল্লা কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত ও পলাতক দুইজনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত