Friday , 17 October 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাকসুতে শিবিরের প্যানেল থেকে বিজয়ী সনাতন ধর্মাবলম্বী সুজন চন্দ্র

প্রতিবেদক
sonynews
October 17, 2025 1:23 pm

অনলাইন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে অংশ নিয়ে সর্বোচ্চ ভোটে জয়ী হয়েছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী সুজন চন্দ্র।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।

সুজন চন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায়।

সনাতন ধর্মাবলম্বী হয়েও শিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে নির্বাচিত হওয়া প্রসঙ্গে জানতে চাইলে সুজন চন্দ্র বলেন, শিবিরের প্যানেলে আসার অন্যতম প্রধান কারণ ছিল তাদের আদর্শ ও নীতিবোধ, যা আমাকে সবসময় আকর্ষণ করে। ছাত্রশিবির সবসময় মানবিক মূল্যবোধে বিশ্বাসী এবং শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শিক্ষাবান্ধব কার্যক্রমের মাধ্যমে এগিয়ে চলছে। সেই অবস্থান থেকে আমি নির্বাচিত হয়েছি। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গুলশানের বৈঠক ঘিরে বিরোধ, রাজশাহী বিএনপিতে প্রকাশ্য কোন্দল

How Can My Business Win Awards?

রেলসেবার মানোন্নয়নে পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএমের সঙ্গে বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের মতবিনিময়

বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমা নিষিদ্ধ

রাজশাহী নগরীতে ২৩৬ বোতল ফেনসিডিল জব্দ,  গ্রেপ্তার ১

টাঙ্গাইলে খোলস পাল্টে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আ.লীগের ৩ নেতা

শিল্পকলায় নাটক দেখবে জয়ার ‘বিউটি সার্কাস’ টিম

রাজশাহী মহানগর আ.লীগের উদ্যোগে শান্তি সমাবেশ

স্বামী-স্ত্রী গ্রেফতার রাজশাহীতে এমপির ভাতিজা পরিচয়ে চাকরি দেওয়ার নামে কোটি টাকা আত্মসাত

এমপি শাহরিয়ার আলমের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত: এএইচএম খায়রুজ্জামান লিটন