Sunday , 25 September 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শিল্পকলায় নাটক দেখবে জয়ার ‘বিউটি সার্কাস’ টিম

প্রতিবেদক
sonynews
September 25, 2022 3:22 pm

প্রাচ্যনাট প্রযোজিত নাটক ‘পুলসিরাত‘ দেখবে সম্প্রতি মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘বিউটি সার্কাস’ টিম। সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে এ নাটকটি উপভোগ করবেন ‘বিউটি সার্কাস’র পরিচালক মাহমুদ দিদার, অভিনেত্রী জয়া আহসান, অভিনেতা ফেরদৌস আহমেদসহ সিনেমাটির পুরো টিম।

রোববার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য জানান পরিচালক মাহমুদ দিদার। তিনি বলেন, ‘বিউটি সার্কাস’ প্রচারে টিমসহ মঞ্চ নাটক দেখতে যাওয়ার এ অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। নাটক শেষে ‘বিউটি সার্কাস’ টিম নাটক ও চলচ্চিত্রটি নিয়ে দর্শকদের সঙ্গে আড্ডায় অংশ নেবে।

ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানির উপন্যাস ‘মেন ইন দ্য সান’ অবলম্বনে নাটকটি অনুবাদ করেছেন মাসুমুল আলম। নাট্যরূপ দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল এবং নির্দেশনা দিয়েছেন কাজি তৌফিকুল ইসলাম ইমন।

‘পুলসিরাত’ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আজাদ আবুল কালাম, শাহরিয়ার সজীব, মনিরুল ইসলাম রুবেল, সাইফুল ইসলাম জার্নাল, চেতনা রহমান ভাষা প্রমুখ। সেট ডিজাইন করেছেন শাহীনুর রহমান, সংগীত পরিকল্পনায় নীল কামরুল, আলোক পরিকল্পনায় বাবর খাদেম।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মহাররম মাসের চাঁদ দেখা গেছে, হিজরী নববর্ষ আগামীকাল

চন্দ্রিমা থানার অভিযানে দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার

রাজশাহীতে হ্যাকারদের টাকা দিলেই মিলছে ইন্ডিয়ার মেডিক্যাল ভিসা

সড়ক পরিবহন সমিতির মহাসচিব নির্বাচিত: নজরুল ইসলাম হেলালকে ১৩ নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

আম্বানিকে ফোন করে হুমকি 'বেকার যুবকের'! ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

আম্বানিকে ফোন করে হুমকি ‘বেকার যুবকের’! ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ

নাটোরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ২

নাটোরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ২

মে দিবসে আরইউজের আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের ন্যায্য বেতনকাঠামো নিশ্চত করতে হবে

মিসরের গোপন তথ্য ফাঁস, ইসরায়েলিদেরই তোপের মুখে নেতানিয়াহু

৫ আগস্টে গুলি-নির্যাতনের ঘটনায় রাজশাহীতে নতুন মামলা, আসামি ৭০০