শুক্রবার , ১ মে ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মে দিবসে আরইউজের আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের ন্যায্য বেতনকাঠামো নিশ্চত করতে হবে

প্রতিবেদক
sonynews
মে ১, ২০২৬ ৮:৫৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: সংবাদ বিজ্ঞপ্তি : সাংবাদিকদের ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ, সঠিক সময়ে বেতনভাতা প্রদান ও অবসরকালীন ভাতা চালুর দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। শুক্রবার দুপুরে মহান মে দিবস উপলক্ষে নগরীর অলকার মোড়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দ এসব কথা বলেন।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত’র সঞ্চালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন।

তিনি বলেন, সাংবাদিকরা রাতদিন অক্লান্ত পরিশ্রম করেন, কিন্তু তাদেরকে নায্য মুজুরি দেওয়া হয়না। তারা তাদের প্রকৃত শ্রমের মূল্য পাননা। বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়েজবোর্ড হলেও সেখানে রয়েছে শুভংকরের ফাঁকি, কখনই ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দেওয়া হয় না। আমাদের দাবি অতিদ্রুত সাংবাদিকদের নায্য বেতনকাঠামো ঠিক করে বেতন নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রবীণ সাংবাদিকদের অবসরকালীন ভাতা চালু করতে হবে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখনে আরইউজের সহ-সভাপতি মইন উদ্দিন, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জুলফিকার, অ্যাডভোকেট রজব আলী, ফরিদ আক্তার পরাগ। সভায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত