বুধবার , ১৩ ডিসেম্বর ২০২৩ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে বিপুল পরিমান গাঁজা উদ্ধার

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ১৩, ২০২৩ ২:২৮ অপরাহ্ণ

এমডি রানাঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন কলা বাগান এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান গাজা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

নগর পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে মতিহার থানার একটি টিম মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ৫-৬ জন ব্যক্তি কভার্ড ভ্যান থেকে গাঁজা নামিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন কলাবাগানের ভেতরে রাখছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের দল রাত সোয়া ১ টায় মতিহার থানার রাজশাহী বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন কলা বাগানে পৌঁছালে অজ্ঞাতনামা ৫-৬ ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া ৯৬ কেজি গাঁজা উদ্ধার হয়।

পলাতকদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট নির্বাচন: রাজশাহীতে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের ফুল প্যানেল বিজয়ী

গভীর রাতে পিনাকীর বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

বিএফইউজে প্রতিষ্ঠার ৫০ বছর পুর্তিতে সম্মাননা পেলেন সাংবাদিক আব্দুল আউয়াল

প্রথম সন্তান পুত্র, মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরেই মোরগ বলি দিলেন বাবা!

রাজশাহীতে প্রথমবারের মতো ডিজিটাল আমন্ত্রণ পত্রের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

রাজশাহীতে নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাড়ি গাড়ি মার্কেট ফ্ল্যাট- কী নেই ওদুদের!

তানোরে সেমিডিপ দখল নিয়ে মারধর: মা গুরুতর আহত, মেয়ের শ্লীলতাহানির অভিযোগ