মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের ভ্রাম্যমান পরিচালিত

প্রতিবেদক
sonynews
নভেম্বর ২৬, ২০২৪ ৩:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) কাদিরগঞ্জ এলাকায় রাজশাহী সরকারি মহিলা কলেজের অভিযোগের প্রেক্ষিতে প্রাচীর সংলগ্ন উত্তর কোণে কিছু পাকা অবৈধ স্থাপনা এবং মহিলা কলেজের প্রাচীর সংলগ্ন রাস্তার পার্শ্বের সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ ধারা অনুযায়ী মহানগরীর ১৩নং ওয়ার্ডের কাদিরগঞ্জ এলাকায় রাজশাহী সরকারি মহিলা কলেজের অভিযোগের প্রেক্ষিতে মহিলা কলেজের প্রাচীর সংলগ্ন উত্তর কোণে কিছু পাকা অবৈধ স্থাপনা এবং মহিলা কলেজের প্রাচীর ঘিরে গড়ে ওঠা কিছু অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ৯২(৩) ধারা অনুযায়ী স্বপ্নচূড়া মার্কেটের মোড় হতে লাইসেন্সবিহীন ০১টি চার্জার রিক্সা আটক করে ১ জন ব্যক্তির নিকট হতে ২০০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়। চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

উচ্ছেদ অভিযানকালে সেনাবাহিনীর সদস্যবৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, রাজশাহী সরকারি মহিলা কলেজের শিক্ষকবৃন্দ ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাবি ছাত্রলীগের নেতৃত্বের দৌড়ে এগিয়ে বিতর্কিতরা

মানবজাতির কল্যাণ এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কাজ করুন: জাতিসংঘে প্রধানমন্ত্রীর

তালাকের রেজিস্ট্রি কপি পেতে লুৎফির ভোগান্তি, কাজীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ”

হারুন ও বিপ্লবের বিরুদ্ধে ফারুকের মামলা

নারীর উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: এমপি মিলন

গবেষণা ও তথ্যের জন্য রুয়েট হয়ে উঠবে বিশ্বের কেন্দ্রবিন্দু

রাজশাহী মহানগরীর পরিচ্ছন্নতা ও আলোকায়ন দেখে মুগ্ধ ড. মাহফুজুর রহমান

রাজশাহী মহানগরীর পরিচ্ছন্নতা ও আলোকায়ন দেখে মুগ্ধ ড. মাহফুজুর রহমান

মানুষকে না খাইয়ে মারার ষড়যন্ত্র হবে: শামীম ওসমান

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

এনবিআর চেয়ারম্যানের সঙ্গে রাসিক মেয়রের সাক্ষাৎ ও মতবিনিময়