মঙ্গলবার , ২ এপ্রিল ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ২, ২০২৪ ৯:৫২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগর ভবনে প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দপ্তরকক্ষে রাসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক সুমনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজিবি মার্কেটের ইপিআই টিকাকেন্দ্র নীচতলা হতে দ্বিতীয় তলায় স্থানান্তর বিষয়ে আলোচনা করা হয়। সিটি হাসপাতালের এ্যাম্বুলেন্স মেরামত ও ব্যবহারের নীতিমালা প্রণয়ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও সভায় তামাক বিরোধী প্রচার প্রচারণা বিষয়ে আলোচনা করা হয়।

সভায় রাসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সদস্য ও ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ সেবুন নেসা, ৪নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ আলফাতুন নেসা, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আকতারুজ্জামান, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, কমিটির সদস্য সচিব ও রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাহাবুবুর রহমান, ভ্যাটেরিনারী সার্জন ডা: ফরহাদ উদ্দীন, সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ তারিকুল ইসলাম বনি, জন্ম-মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন, ফুড এন্ড স্যানিটেশন অফিসার আরিফুল হক উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
দক্ষতার সাথে দায়ীত্ব পালনে ১৩ কর্মকর্তা পেলেন আরএমপির সম্মাননা

দক্ষতার সাথে দায়ীত্ব পালনে ১৩ কর্মকর্তা পেলেন আরএমপির সম্মাননা

রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় চীনা জাহাজ

রাজশাহী নগরীতে পৃথক দুটি অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

ঢাবি ছাত্রলীগের দুই ইউনিটের কমিটি ঘোষণা

বিশ্বমঞ্চে সাফল্য অর্জন করায় ‘টিম ক্র্যাক প্লাটুন’-কে রুয়েট উপাচার্যের অভিনন্দন

বাগমারায় কোটি টাকার মাছ খামার বিপদে, রাস্তা বন্ধ করে চাঁদা দাবির অভিযোগ

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের ভিন্নমাত্রার ঈদ উদযাপন, আনন্দে আপ্লুত স্বজনরাও

সাংবাদিক হত্যায় শাস্তি হয় না, এ ধারণা প্রতিষ্ঠিত হয়ে গেছে

সন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধে রাসিকের ১৯নং ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়: আসিফ নজরুল