• রাজশাহী, বাংলাদেশ
  • ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীর দূর্গাপুরে ছাত্রদল নেতা শান্তর মায়ের ইন্তেকাল

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ ২:০১

রাজশাহীর দূর্গাপুরে ছাত্রদল নেতা শান্তর মায়ের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী জেলার দুর্গাপুর পৌরসভা শাখার সদস্য সচিব আহমেদ রেজাউল করিম স্বপনের স্ত্রী ও পৌরসভা ছাত্রদলের অন্যতম কর্মঠ নেতা ফায়সাল আহম্মেদ শান্তর মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার প্রথম জানাজা বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৭টা ৩০ মিনিটে চারঘাট উপজেলার নিমপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।দ্বিতীয় জানাজা দুপুর ২টায় দুর্গাপুর উপজেলার নিজ বাড়ি চৌপুকুরিয়া গ্রামে অনুষ্ঠিত হবে।

মৃত্যুর খবরে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের রাজশাহী জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮