সোমবার , ৮ মে ২০২৩ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

খোকন সেরনিয়াবাতের কর্মীর মাথায় পিস্তল ঠেকিয়ে ছাত্রলীগ নেতার হুমকি

প্রতিবেদক
সনি নিউজ
মে ৮, ২০২৩ ৭:৪৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খোকন সেরনিয়াবাতের এক কর্মীকে মারধর ও পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকির অভিযোগে বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়কসহ ১৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। রোববার (৭ মে) সন্ধ্যায় মেট্রোপলিটন কাউনিয়া থানায় সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের জানুকি সিংহ রোডের বাসিন্দা সোহাগ অভিযোগটি দায়ের করেন।

অভিযোগকারী সোহাগ বলেন, আমি বরিশাল সিটি করপোরেশন (বসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের নির্বাচনী কর্মী হিসেবে কাউনিয়া এলাকায় কাজ করি। শনিবার (৬ মে) রাত পৌনে ১টার দিকে নির্বাচনী কাজ শেষে জানুকি সিংহ রোডের ভূঁইয়া বাড়ি সংলগ্ন সড়কের ওপর দাঁড়িয়ে কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম। এসময়ে কালো একটি মাইক্রোগাড়িতে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহম্মেদ মান্না সেখানে নামেন। তার সঙ্গে মোটরসাইকেলে করে কমপক্ষে ৪০/৪২ জনের একটি দল ছিল।

সোহাগ আরও বলেন, মান্না গাড়ি থেকে নেমেই আমরা যে তিনজন দাঁড়িয়ে কথা বলছিলাম আমাদের অস্ত্রের মুখে মারধর শুরু করেন। মান্না পিস্তল ঠেকিয়ে আমাদের বলেন, ‘কাউনিয়ায় আমার চেয়ে বড় নৌকার কর্মী কে আছে?’

অভিযোগকারী বলেন, মান্না তার কথার মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন কাউনিয়াতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর পক্ষে কোনো প্রচার-প্রচারণা চালানো যাবে না।

অভিযুক্ত মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নার মুঠোফোনে কল করা হলে তিনি কলটি কেটে দেন বিধায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল। তিনি বলেন, লিখিত অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী পরিবহন মালিক সমিতির নেতা রইজ আহমেদ মান্নাকে ২০২২ সালের জুলাই মাসে আহ্বায়ক করে তিনমাসের কমিটির অনুমোদন করিয়ে দেন সাদিক আব্দুল্লাহ। সুত্র; ঢাকা পোস্ট

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে ৩০ চীনা কোম্পানি

রাষ্ট্রের ভিত মজবুত করতে সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিন: তথ্যমন্ত্রী

রাষ্ট্রের ভিত মজবুত করতে সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিন: তথ্যমন্ত্রী

রাজশাহীতে পেঁপের বস্তায় মিল্ল ১৪০ বোতল ফেনসিডিল, গ্রেফতার ১

রাজশাহীতে পেঁপের বস্তায় মিল্ল ১৪০ বোতল ফেনসিডিল, গ্রেফতার ১

ফারাক্কা ‘মরণ ফাঁদ’: ভাসানীর লংমার্চের ৫০ বছর পরও পানি সংকটে বাংলাদেশ

রাজশাহীতে ছাত্র আন্দোলনের মিছিলে গু’লিবর্ষ’ণকারী রনি গ্রেফতার

রাজশাহীতে চোখে মরিচ ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

মন্নুজান স্কুলের সামনের ফুটওভার ব্রিজে সামান্য ফাটল, সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাসিক প্রশাসকের

নওগাঁর নিয়ামতপুরে কৃষক লীগ নেতা বুদুর নেতৃত্বে ওয়াকফ স্টেট দখলের চেষ্টা

চাঁদা না পেয়ে একই পরিবারের ৫ জনকে পেটালেন ছাত্রলীগ নেতা

স্ত্রীকে নিয়ে বিলাসবহুল ভবনে ছেলে, বাবা থাকেন মুরগির খামারে

স্ত্রীকে নিয়ে বিলাসবহুল ভবনে ছেলে, বাবা থাকেন মুরগির খামারে