রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানীকে হত্যা

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৯:২৫ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: রাজশাহীতে আবদুল বারী (৪০) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর আগে তার দোকানে পেট্রলবোমা ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরের রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুল বারী ওই এলাকার বদরুল সরকারের ছেলে। স্বজন ও পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যার পর চণ্ডীপুর এলাকার কয়েকজন যুবক বাকির মোড় এলাকায় আসে। তারা বারীর দোকানে টাকা ভাঙাতে গেলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়।

এর জের ধরে রাত পৌনে ২টার দিকে প্রায় ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও পেট্রলবোমা নিয়ে বারীর দোকানের সামনে আসে বলে অভিযোগ স্বজনদের। হামলাকারীরা প্রথমে দোকানের শাটারের তালা ভেঙে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়।

দোকানে আগুন দেওয়ার পর বারী ও তার পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে আসেন। এ সময় বারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলাকারীরা চলে যাওয়ার পর স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

তিনি জানান, নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এজাহার পাওয়ার পর আসামিদের গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সিজারে প্রসূতির মৃত্যু: গোদাগাড়ী মডেল হাসপাতাল ঘিরে শত অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন

পুলিশকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে মাদক কারবারিকে ছিনতাই

বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে ৩০ চীনা কোম্পানি

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র-প্রতিরোধী ব্যবস্থা দিতে পারছে না ইসরায়েল

রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ: অধ্যক্ষ কালাচাঁদের অনিয়মে ক্ষতিগ্রস্ত শিক্ষক ও কর্মচারীরা

রাজশাহীতে মাইজ ভান্ডারির দাফনে বাধা, পরে পুলিশের হস্তক্ষেপে দাফন

রাজশাহীতে মুখ ও দন্ত রোগের চিকিৎসায় সিটি স্মাইল ডেণ্টাল কেয়ারের যাত্রা শুরু

রাজশাহীর অপহৃত স্কুলছাত্রী ফেনীতে উদ্ধার; অপহরণকারী নারীসহ গ্রেফতার ২

রাজশাহীর অপহৃত স্কুলছাত্রী ফেনীতে উদ্ধার; অপহরণকারী নারীসহ গ্রেফতার ২

মেসির রেকর্ড ভাঙলেন ফোডেন

রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় উপস্থিতির ৯৯ শতাংশ