সোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কুকুর জবাই করে খাসির মাংস হিসেবে বিক্রির চেষ্টা, কসাই পলাতক

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১১:২৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর ধামইরহাটে কুকুর জবাই করে খাসির মাংস বলে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে এক কসাইয়ের বিরুদ্ধে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মঙ্গলবাড়ী বাজারে এ ঘটনা ঘটে।

পরে বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হলে চরম উত্তেজনা সৃষ্টি হয়। তোপের মুখে দ্রুত পালিয়ে যায় অভিযুক্তরা।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ধামইরহাট এর নেংড়াপীর–ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ে খাসির মাংস বিক্রি করতেন স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগী দুলু মৌলভী। তারা নিয়মিত বাড়ি থেকে মাংস এনে বাজারে বিক্রি করতেন। রোববার সকালে এনতাজুলের বাড়িতে কুকুর ধরে জবাই করার বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে বাজারে বিষয়টি ছড়িয়ে পড়লে অভিযুক্তরা দ্রুত মাংস ফেলে দোকান থেকে পালিয়ে যায়। অল্প সময়েই শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় জমায়।

জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, ঘটনাস্থল থেকে প্রায় ২৫ কেজি কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে এবং সেগুলো অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত এনতাজুল ও দুলু মৌলভী পলাতক রয়েছেন।

ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, সংবাদ পাওয়ার পরই তাৎক্ষণিক ঘটিনাস্থলে একটি টিম পাঠানো হয়েছিল। এরপর সেখান থেকে জবাইকৃত কুকুরের মাথা, চামড়া এবং মাংস জব্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান
শিরোনাম দিন

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা শুভেচ্ছা জানিয়েছেন রাসিক মেয়র

চার বছরের সাজা প্রাপ্ত আসামি ইয়াবা সহ আটক

এবার পদ্মা সেতু হয়ে আম নিয়ে যাবে ম্যাংগো স্পেশাল ট্রেন

রাজশাহীতে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

আরএমপি’র সেই আলোচিত এসআই এবার ফেনসিডিলসহ আটক

বাঁধনের ওপর হামলাকারী মনিরুলের গ্রামের বাড়িতে তালা, আত্মগোপনে পরিবার

মিষ্টি খেয়ে ট্রাকে উঠলেন লাঙ্গলের প্রার্থী

রাজশাহী কলেজের দেড়শত বর্ষ উদযাপনকে স্মরণীয় করে রাখতে স্মারক ভাস্কর্য হবেঃ ভূমিমন্ত্রী মিনু

ময়মনসিংহ বিভাগে অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী সংকট

রাজশাহীতে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার