সোমবার , ৬ মার্চ ২০২৩ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পবিত্র লাইলাতুল বরাত (শব-ই-বরাত) উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ৬, ২০২৩ ৬:৫৪ অপরাহ্ণ
পবিত্র লাইলাতুল বরাত (শব-ই-বরাত) উপলক্ষ্যে আরএমপি'র নোটিশ জারি

স্টাফ রিপোর্টার: সারা দেশের ন্যায় রাজশাহী মহানগরীতেও আগামী ৭ মার্চ  দিবাগত রাত্রিতে ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান পবিত্র লাইলাতুল বরাত (শব-ই-বরাত) উদযাপিত হবে।

পবিত্র লাইলাতুল বরাত (শব-ই-বরাত)-এর পবিত্রতা রক্ষা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদ্‌যাপন নিশ্চিত করতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

এ উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ (ঢ), ২৯ (ক) ও ২৯ (খ) ধারার অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগর এলাকায় আগামীকাল মঙ্গলবার (৭ মার্চ) দিবাগত রাত্রিতে অস্ত্রশস্ত্র বহন, আতশবাজি, পটকা ফুটানো, বিষ্ফোরকদ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া উক্ত তারিখ সন্ধ্যা থেকে সারারাত অনুমোদিত বারসমূহ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ ৬ মার্চ, আরএমপি পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

Placeholder text will be too distracting.

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র-প্রতিরোধী ব্যবস্থা দিতে পারছে না ইসরায়েল

আ,লীগ আমলে রাবি শিক্ষকদের শর্তসাপেক্ষে পদোন্নতি; বিশ্ববিদ্যালয় ও ইউজিসির নীতিমালা লঙ্ঘন

রাজশাহী টিটিসিতে ষড়যন্ত্র ও আর্থিক অনিয়মের অভিযোগ সাবেক অধ্যক্ষ ইমদাদুলের বিরুদ্ধে

থাইল্যান্ডে সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে মোদির

মাদক-সাইবার অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব, রাজশাহীতে র‍্যাব-৫-এর টাউন হল মিটিং

আরএমপির অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিরাপদ রাজশাহী গড়তেই কাজ করব’ আরএমপি কমিশনার

কুষ্টিয়া ট্রাফিক পুলিশকে মারধর ও জুতাপেটার ঘটনায় দুই মহিলা আটক

চাহিদা পূরণ করতে, বিশ্বের সবচেয়ে দামি রোবট কিনলেন মুকেশ পত্নী, জানুন পুরো ঘটনা!