সোমবার , ৬ অক্টোবর ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন-সমাবেশ

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৬, ২০২৫ ১২:২২ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-সহ ব্যাংকিং সেক্টরে অবৈধ ও একতরফা নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সোমবার সকালে ইসলামী ব্যাংকের রাজশাহী শাখা এবং নিউমার্কেট শাখার সামনে পৃথকভাবে এই কর্মসূচির আয়োজন করা হয়।

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এবং বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদের ব্যানারে নগরীর আলুপট্টি ও নিউমার্কেট এলাকায় ব্যাংকটির দুটি শাখার সামনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কতৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাঁটাইয়ের দাবি জানান।
তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকে দীর্ঘদিন ধরে বিশেষ একটি অঞ্চলের লোকদের একচেটিয়া ও নিয়মবহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হচ্ছে, যা দেশের অন্যান্য জেলার মেধাবী প্রার্থীদের প্রতি চরম বৈষম্য তৈরি করছে।
বক্তারা বলেন, এই একতরফা নিয়োগে ব্যাংকের সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বক্তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল করে দেশের সব জেলার প্রার্থীদের জন্য মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।
পৃথক কর্মসূচিতে বক্তব্য দেন মাহাবুব হোসেন পান্না, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক আতিকুর রহমান, আবদুল ওয়াহাব, এরশাদ আলী, অধ্যাপক জহিরুল ইসলাম প্রমুখ।
এদিকে একই দাবিতে রাজশাহীর বাঘা উপজেলায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে এবার বেগুনের ভেতর হেরোইন পাচার, গ্রেফতার ১

রাজশাহীতে টিসিবি’র লাইসেন্স ভাড়ায়: প্রভাবশালীদের হাতে জিম্মি সাধারণ মানুষ

হাদি ইস্যুতে উধাও হয়ে যাচ্ছে ফেসবুক পেজ, নেপথ্যে কি ভারত?

নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের পুনর্গঠিত নির্বাহী কমিটি ঘোষণা

Nor is there anyone who loves or pursues or desires to obtain pain of itself

পুঠিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে বসতবাড়ীতে অগ্নিসংযোগ-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

আবারও ব্যাংকের রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে

রাজশাহীতে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তিনজন-সহ গ্রেফতার ১৪

কমিটি স্থগিতের ঘোষণায় রাজশাহীতে বাস ধর্মঘট প্রত্যাহার

রাজশাহীর পদ্মায় ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

রাজশাহীর পদ্মায় ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা