মঙ্গলবার , ৭ নভেম্বর ২০২৩ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জন্মদিনের উপহার গ্রেনেড: সেই গ্রেনেডেই প্রাণ গেল ইউক্রেনের সেনাপ্রধানের ঘনিষ্ঠ সহযোগীর

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ৭, ২০২৩ ৭:০৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বর্তমান সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনির ঘনিষ্ঠ এক সহযোগী উপহারের গ্রেনেডে প্রাণ হারালেন। বিবিসি।

নিহত সহযোগীর নাম মাজ হেনাদি চাস্তিয়াকভ। ৩৯ বছর বয়সী এই ব্যক্তি সহকর্মীদের কাছ থেকে পাওয়া উপহার নিয়ে নিজের ফ্ল্যাটে ফিরে আসেন। সন্তানকে নিয়ে উপহারগুলো খুলে দেখার সময় গ্রেনেডটি বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে চাস্তিয়াকভ নিহত হয়েছেন। আর তার ১৩ বছর বয়সী সন্তান গুরুতর আহত হয়েছে।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগোর ক্লিমেনকো বলেন, চাস্তিয়াকভের ছেলে গ্রেনেডের রিং ঘোরাচ্ছিল। সন্তানের কাছ গ্রেনেডটি নিয়ে রিংটি টান দিতেই মর্মান্তিক এই বিস্ফোরণ ঘটে।

আইনজীবীরা পরে স্পষ্ট করেন, চাস্তিয়াকভ তার ছেলের কাছ থেকে গ্রেনেডটি কেড়ে নেওয়ার চেষ্টা করার সময় ভুলবশত ফেলে দেন।

বিস্ফোরণটিকে করুণ দুর্ঘটনা হিসেবে বর্ণনা করে মন্ত্রী তদন্ত প্রতিবেদন আসার আগ পর্যন্ত লোকজনকে ধৈর্য ধরতে বলেছেন।

পুলিশ বলছে, কিয়েভের শহরতলী চাইকিতে নিজ ফ্ল্যাটে দুর্ঘটনার শিকার হন চাস্তিয়াকভ। অসাবধানতাবশত ধরার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

তবে ফ্ল্যাটে আরও পাঁচটি গ্রেনেড পাওয়া গেছে। ক্লিমেনকো বলেন, সেনাবাহিনীতে এক সহকর্মীর কাছ থেকে এগুলো উপহার হিসেবে পেয়েছিলেন।

একই ধরনের দুটি গ্রেনেড সহকর্মীর কাছে পাওয়া যায়, যিনি সেনাবাহিনীর একজন কর্নেল।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বহরমপুরে বেপরোয়া ছিনতাই: ব্যবসায়ী আহত, উধাও সাড়ে ১২ লাখ টাকা

চন্দ্রিমায় ছুরিকাঘাতে ছাত্র হত্যা: পলাতক আসামি বাদশা মিয়া গ্রেফতার

আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাবির রাষ্ট্রবিজ্ঞান

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নাইজেরিয়ায় মসজিদে সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত ১৫

রাজশাহীতে শারীরিক অক্ষমতায় স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্ত্রী গ্রেফতার

৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি'র নিষেধাজ্ঞা

৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নিষেধাজ্ঞা

রাজশাহীতে পুলিশের চেকপোস্টে হেরোইনসহ গ্রেপ্তার ২

পুঠিয়ায় বাস–অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত: ঘাতক চালক ও গুজবের মূল হোতা গ্রেপ্তার

রাজশাহীতে হেলমেট ছাড়া মিলবে না তেল