রবিবার , ১৬ আগস্ট ২০২৬ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ২,১০০ পিস ইয়াবাসহ ধরা পড়লেন স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
আগস্ট ১৬, ২০২৬ ২:১২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকা থেকে ২১০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় রাজশাহী জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি বিশেষ আভিযানিক দল লক্ষীপুর প্যারামেডিকেল রোডের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করে।

​গ্রেপ্তারকৃতরা হলেন মোসাঃ জান্নাতুল ফেরদৌসী রত্না (২৯) ও তাঁর স্বামী মোঃ আসাদুজ্জামান (৩৮)।
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারির পর গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। উপপরিচালক মোঃ মেহেদী হাসানের তত্ত্বাবধানে এবং পরিদর্শক এ.এস.এম মঈনউদ্দীন কবিরের নির্দেশনায় উপ পরিদর্শক আল আমিনের নেতৃত্বে আভিযানিক দলটি রাজপাড়া থানার ম্যাংগো টাওয়ারের ৩য় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায়।
​পরবর্তী সময়ে আসামিদের হেফাজতে থাকা জিপারযুক্ত পলি প্যাকেট ও টিস্যু ব্যাগ থেকে সর্বমোট ২১০০ পিস কমলা রঙের এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার মোট ওজন ২১০ গ্রাম।
​ডিএনসি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দম্পতি স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
​রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মেহেদী হাসান জানান জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এই চক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীর বাঘায় ৪০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর বাঘায় ৪০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে যুবক আহত

‘চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে’

আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা

আলোচিত ডা. প্রিয়াঙ্কা এবার সংরক্ষিত আসনে বিএনপির প্রার্থী

নেসকোর প্রিপেইড মিটারে দিতে হয় ভাড়া, ভোগান্তিতে গ্রাহকরা

রাজশাহী নগরীতে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

নগরীতে পূর্ব শক্রতার জের ধরে হামলা, ভাঙচুর ও অর্থ, স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ

নগরীতে বিশেষ অভিযানে ৪ জনসহ গ্রেপ্তার ২৬

রিকশাচালক প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন