মঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারদের র‌্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠান

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ১৪, ২০২৩ ৫:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি এবং অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ অলংকরণ করা হয়েছে।

আজ ১৪ নভেম্বর রাজশাহী জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং রাজশাহী রেঞ্জ পুলিশে কর্মরত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আনিসুর রহমান, ও আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এসময় সঙ্গে ছিলেন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সহধর্মিনীগণ। পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‌্যাংক ব্যাজ অলংকরণ উপলক্ষ্যকে স্মরণীয় করতে এবং তাঁর কর্মস্পৃহা বৃদ্ধিদে এ আয়োজন করা হয়।
ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। অতিরিক্ত ডিআইজি সুপারনিউমারারি পদে আরএমপি’র উপ-পুলিশ কমিশনার, এম আরিফুল হক, পিপিএম, মো: আল মামুন, অনির্বান চাকমা, বিভূতি ভূষন বানার্জী এবং পাবনার পুলিশ সুপার মো: আকবর আলী মুনসী ।

এছাড়াও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, আরএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: জামিরুল ইসলাম, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো: স্নিগ্ধ আখতার, পিপিএম, জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.এ মামুন খান চিশতী ও পুলিশ সুপার সুপারনিউমারারি পদে ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার টি,এম, মোশাররফ হোসেন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুর রশিদ, মো: মোতাহার হোসেন, রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো আশরাফুল আলম, সনাতন চক্রবর্তী, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী’র অতিরিক্ত পুলিশ সুপার কামরুন নাহার, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো: আবুল কালাম সাহিদ ও নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ মো: গাজিউর রহমান, পিপিএম। উপরোল্লিখিত কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে ৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
আরএমপি ও রাজশাহী রেঞ্জে কর্মরত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানান।

পরবর্তীতে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ রাজশাহী মহাগনগরীর সিএন্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানান।

অনুষ্ঠানে ডিআইজি ও পুলিশ কমিশনার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উষ্ণ অভিনন্দন জানান এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী রেঞ্জ ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ওবায়দুল কাদেরের সঙ্গে ভোটের মাঠে খেলতে চান হিরো আলম

ফ্যাসিবাদ কী? ফ্যাসিস্টদের বৈশিষ্ট্য কেমন ছিল?

রাজশাহী মহানগরীতে সশস্ত্র হামলা, চাঁদা দাবি ও নির্যাতনের ঘটনায় ৪ জন গ্রেপ্তার

রাজশাহী মহানগর পাইকারী কাঁচামাল ব্যবসায়ী সমিতির পরিচালনা কমিটি বিলুপ্ত, এডহক কমিটি ঘোষণা

রাজশাহীর পদ্মায় নদীর স্রোতে নিখোঁজ দুই শিশু

ছাত্র আন্দোলনে হত্যার তদন্ত শিগগির শুরু করবে জাতিসংঘ

টিসিবির রমজান উদ্যোগ-কাল থেকে রাজশাহীতে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু

চাঁদাবাজির অভিযোগে রাজশাহীতে যুবদল ও ছাত্রদল নেতাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা

বাগমারা এমপির বিরুদ্ধে মনোনয়ন পাইয়ের দেয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ

রাসিক মেয়রের পক্ষ থেকে গরীব, দুঃস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ অব্যাহত