বৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার

প্রতিবেদক
sonynews
মার্চ ২৬, ২০২৬ ১০:৫৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে পৃথক পৃথক অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজপাড়া ও পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—রাজপাড়া থানার দাশপুকুর আইডিবাগানপাড়া এলাকার নাজিমুদ্দিনের ছেলে মো. গোলাম রব্বানী ওরফে স্বপন (৩০), কাটাখালী থানার বেলঘড়িয়া গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে মো. সোহাগ আলী (৩২) এবং মোহনপুর থানার টেমা গ্রামের মো. হোসেন আলীর ছেলে মো. আছির (৪৪)। তারা সবাই বর্তমানে রাজশাহী মহানগরীতে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ রাত ৯টার দিকে রাজপাড়া থানার দাশপুকুর এলাকা থেকে স্বপনকে গ্রেপ্তার করা হয়। এর আগে সন্ধ্যার দিকে আইডিবাগানপাড়া এলাকা থেকে সোহাগ আলীকে এবং রাতে পবা থানার পিল্লাপাড়া এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে থেকে মোটরসাইকেলযোগে আসা অবস্থায় আছিরকে আটক করা হয়।

গ্রেপ্তারের পর তাদের দেহ তল্লাশি করে স্বপনের কাছ থেকে ১০ পিস এবং সোহাগের কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া আছিরের কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৪ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত স্বপনের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ১০টি মাদক মামলাসহ মোট ১১টি মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

যে উন্নয়ন পরিকল্পনা নিয়েছি, আগামী ৫ বছরে রাজশাহী অন্যরকম হয়ে যাবে: খায়রুজ্জামান লিটন

বাংলাদেশে কাঁরা ভিআইপি, তাঁরা কী সুবিধা পান?

পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু

রাসিকের পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

দুদকের অনুসন্ধানে নেসকো: আইসিটি কর্মকর্তাদের নিয়োগের গুরুত্বপূর্ণ নথি গায়েব

মেজর সিনহা হত্যার রায় ঘোষণার ১ সপ্তাহের মধ্যে কার্যকর চায় এক্স-ফোর্সেস

ইংরেজি নববর্ষের রাতে ২ বোতল মদসহ ২ যুবক গ্রেফতার 

বাংলাদেশ থেকে মনোনয়ন পেল রাফির ‘খাঁচার ভেতর অচিন পাখি’

কাজ না পেয়ে বিএমডিএর প্রকৌশলীকে লাঞ্ছিত, কক্ষ ভাঙচুর

মহানগরীতে ডিবি ও র‌্যাবের যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদক উদ্ধার