মঙ্গলবার , ২২ আগস্ট ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বাংলাদেশ সফরে আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ২২, ২০২৩ ৩:২২ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ পারস্পরিক স্বার্থ, দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আগামী ৭-৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবেন।

বাংলাদেশ সফর শেষে ৯-১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দেবেন বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

তবে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রুশ দূতাবাস পরিকল্পিত সফরের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

তবে মস্কোর একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ তার বাংলাদেশের সমকক্ষ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন।

পারস্পরিক স্বার্থ, দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আগামী ৭-৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবেন।

বাংলাদেশ সফর শেষে ৯-১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দেবেন বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

তবে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রুশ দূতাবাস পরিকল্পিত সফরের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

তবে মস্কোর একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ তার বাংলাদেশের সমকক্ষ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন।
গত বছরের ২৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত ২২তম আইওআরএ মন্ত্রী পরিষদের বৈঠকে যোগদানের জন্য ২৩ নভেম্বর লাভরভের বাংলাদেশ সফরের কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এই সফর স্থগিত করা হয়।
পরে পররাষ্ট্রমন্ত্রী মোমেন ও তার রুশ সমকক্ষ সের্গেই লাভরভ টেলিফোনে আলাপ করেন এবং বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর আলোকপাত করেন এবং এ সম্পর্ককে আরো উচ্চতায় নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

টেলিফোনে আলাপকালে রুশ পররাষ্ট্রমন্ত্রী শিডিউল জটিলতার কারণে ঢাকায় আসতে না পারায় দুঃখ প্রকাশ করেন এবং শিগগিরই সফরের ইচ্ছা প্রকাশ করেন।

মোমেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বাংলাদেশের সাথে সহযোগিতার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
চিলমারীতে আমন মৌসুমে সারের সংকট, দিশাহারা কৃষক

চিলমারীতে আমন মৌসুমে সারের সংকট, দিশাহারা কৃষক

রাজশাহী থেকে ব্যাপক লোক সমাগমের টার্গেট, ৩ জোড়া বিশেষ ট্রেন

আদালতের নিষেধাজ্ঞা ভঙ্গ করে সুখানদীঘি অবৈধ ভাবে ভরাটের অভিযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী জেলা বিএনপির দুই নেতা বহিষ্কার

ইউএস অ্যাগ্রিমেন্ট রাজশাহী থেকে লুটে নিয়েছে ৩০০ কোটি

রাজশাহীতে অর্ণা জামানের প্রাইভেট টিচার প্রকৌশলী ডন গ্রেফতার

৫ কোটি টাকার চুক্তিতে এমপি আনারকে খুন করান বন্ধু

রুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত

সংসদ নির্বাচনের ব্যয় দাঁড়াচ্ছে সোয়া ২ হাজার কোটি টাকা

চারঘাটে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার