• রাজশাহী, বাংলাদেশ
  • ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি সংগঠন শক্তিশালী করছে তৃণমূলে: রাজশাহী মহানগর সংবাদ সম্মেলন

প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫ ৩:১৬

গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি সংগঠন শক্তিশালী করছে তৃণমূলে: রাজশাহী মহানগর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী মহানগর বিএনপি। শনিবার বেলা ১২টায় মালোপাড়া মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বিএনপি রাজশাহী বিভাগের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

সংবাদ সম্মেলনে আব্দুস সালাম বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রাজশাহী মহানগর বিএনপিকে তৃণমূল পর্যায় থেকে সু-সংগঠিত ও শক্তিশালী করার জন্য সকল মহল্লা, ওয়ার্ড এবং থানা এর সম্মেলন সফলভাবে সমাপ্ত হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে রাজশাহী মহানগর বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) উপস্থিত থাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, বিগত পতিত সরকারের আমলে অফিস ছিলোনা। একত্রিতভাবে কোন সভা সমাবেশ করতে পারা যায়নি। পুলিশ আটক করে নিয়ে যেত। সভা-সামবেশের অনুমতি দিতোনা। এজন্য সে সময়ে বিএনপি একত্রিতভাবে তেমন সভা সামবেশ করতে পারেনি। শেখ হাসিনা বিএনপিকে একটি হটকারী দল হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। কিন্তু বিএনপি কখনো হটকারী পথে যায়নি। বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ঘোষনা ছিলো গণতন্ত্র।
১৫ আগস্টের পরে দেশ যখন অচল পরেছিলো, তখন কোন রাজনীতি ছিলোনা, মৌলিক অধিকার ছিলোনা। সে সময়ে জিয়াউর রহমানকে রাষ্ট্র ক্ষমতায় বসনো হয়। সে সময়ে তিনি মনে করেছিলেন রাজনীতি ও গণতন্ত্রের কোন বিকল্প নাই। সেজন্য তিনি রাজনীতির মাঠ উন্মুক্ত করেছিলেন। সেইসাথে বাকশাল থেকে আওয়ামী লীগ করার সুযোগ করে দিয়েছিলেন। এর ফলশ্রুতিতে শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেছিলেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, গণতন্ত্রই একমাত্র উন্নয়নের পথ। বিগত দিনে একটি জাতীয় সরকার গঠন করে বিএনপিকে আসার কথা বললেও বিএনপি সে সময়ে রাজী হয়নি। কারণ বিএনপি গণতন্ত্রকে বিশ^াস করে। জনগণকে বিশ^াস করে। জনগণই ভোট দিয়ে বিএনপিকে আবারও ক্ষমতায় বসাবে।
তিনি বলেন, অনেক দল আছে তারা গণতন্ত্রের কথা বলেন। কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে গণতন্ত্র নেই। কয়টি দল কাউন্সিলের মাধ্যেমে নেতা নির্বাচন করেছে। কিন্তু বিএনপি প্রতিটি থানা, জেলা উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলর করে নেতা নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। রোববার মহানগরীর নেতা নির্বাচনের জন্য সম্মেলন করা হচ্ছে। এই সস্মেলন দীর্ঘদিন হয়নি। এর অনেক কারন রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আব্দুস সালাম আরো বলেন, এই কাউন্সিল সফল করতে সাবেক-বতর্মান সবাই উপস্থিত থাকবেন এবং অংশগ্রহন করবেন। শনিবারের (৯ আগস্ট) মধ্যেই যারা প্রার্থী হতে চান তারা নাম প্রকাশ করবেন। সবাইকে নিয়ে বসে যদি সমঝোতার মাধ্যমে একটি কমিটি দাঁড় করানো যায় তাহলে ভাল। না হলে বিকল্প পদ্ধতি কাউন্সিলারদের ভোটের মাধ্যমে নেতানির্বাচনের মাধ্যে দিয়ে একটি শক্তিশালী কমিটি গঠণ করা হবে বলে জানান তিনি। তিনি বলেন বেলা ২.৩০টায় সম্মেলন শুরু হবে। সেখানে তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
তিনি আরো বলেন, অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু কোন ষড়যন্ত্রই কোন কাজে আসেনি। বিএনপি শান্তিতে দল পরিচালনা করতে চান। তিনি বলেন, যে দলে ফল থাকবে সে গাছে ঢিল ছুঁড়বে। ষড়যন্ত্রকারীরা চায়না একটি গণতান্তিক রাষ্ট্র এবং সংসদ গঠিত হোক। ৫আগস্টের পরে বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে। কিন্তু কোন কাজে আসেনি। যারা গণতন্ত্রকে ভয় পায় এবং স্বাধীন দেশকে অস্বীকার করে, ঐ সকল ষড়যন্ত্রকারীরা নির্বাচন চায়না। তারা বার বার চাপ দিচ্ছে নির্বাচন পেছনোর জন্য। কিন্তু অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, ডক্টর ইউনুস আগামী রমজানের আগেই অর্থাৎ ফেব্রুয়ারী মাসের মধ্যেই নির্বাচন করার ঘোষান দিয়েছে। এ ঘোষানর মধ্যে দিয়ে তারেক রহমানের মতামতকে প্রাধান্য দিয়েছেন তিনি। এজন্য দলের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানান তিনি। সেইসাথে সম্মেলন সফল করতে উপস্থিত সকল পর্যায়ের সাংবাদিকদের সহযোগিতা ও সম্মেলনে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করেন।
রাজশাহী মহানগর বিএনপি’ন আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেঠ সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, রাজশাহী মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, সজয়নুল আবেদিন শিবলী, বজলুল হক মন্টু, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র সভাপতি শামসুল হোসেন মিলু, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি মিজানুর রহমান মিজান, শাহমখদুম থানার সদস্য সচিব নাসিম খান, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি।
এছাড়াও মহানগরীর সকল থানার, সভাপতি, সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন পোর্টালের সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮