• রাজশাহী, বাংলাদেশ
  • ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

বহিষ্কারের পর নিজদলীয় নেতার নামে মামলা করল বিএনপি

প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ ৪:২২

বহিষ্কারের পর নিজদলীয় নেতার নামে মামলা করল বিএনপি

অনলাইন ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় ব্যবসার সুষ্ঠু পরিবেশ তৈরিতে বাধা সৃষ্টি করায় দল থেকে বহিষ্কারের পর ফখরুদ্দিন আহমেদ বাচ্চুসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনের মামলা করা হয়েছে।

বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গতকাল সোমবার রাতে ভালুকা থানায় দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ এজাহার দায়ের করেন।
ময়মনসিংহ দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়কসহ দলের প্রাথমিক সদস্যসহ দলের সব পদ থেকে গত রবিবার বাচ্চুকে বহিষ্কার করে বিএনপি।

এ বিষয়ে জানতে চাইলে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে কতিপয় ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কাজে লিপ্ত রয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ দলীয় নেতৃত্ব এ বিষয়ে সবাইকে বারবার সতর্ক করে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সব অপকর্মের সাথে জড়িত, দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে এখন শুধুমাত্র সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নয়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, নেতাকর্মীদের৫ বছরের আত্মত্যাগ এবং কমিটমেন্ট কতিপয় ব্যক্তির অপকর্মের জন্য প্রশ্নবিদ্ধ হতে পারে না। তারেক রহমানসহ দলের হাইকমান্ড এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন।

সর্বশেষ সংবাদ

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
বুধবার, সেপ্টেম্বর ৪, ২০২৪ ৪:২২
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮