• রাজশাহী, বাংলাদেশ
  • ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে পুলিশের ৫ কর্মকর্তার বদলি

প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ৭:৩৮

রাজশাহীতে পুলিশের ৫ কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদকঃ তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। একই সাথে পুলিশ ফাঁড়ির এক ইনচার্জ ও এক পরিদর্শককে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে আরএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(মিডিয়া) রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ অফিস আদেশ দেওয়া হয়।

আদেশ সূত্রে জানা গেছে,‘রাজশাহী মেট্রোপলিটন পুলিশ রাজশাহীতে কর্মরত নিম্নবর্ণিত পুলিশ কর্মকর্তাদের জনস্বার্থে ও প্রশাসনিক প্রয়োজনে তাদের নামের পার্শ্বে উল্লিখিত ইউনিটে বদলি-পদায়ন করা হলো।
চন্দ্রিমা থানার ওসি এমরান হোসেনকে এয়ারপোর্ট থানায় এবং এয়ারপোর্ট থানার ওসি মো. মশিউর রহমানকে কাশিয়াডাঙ্গা থানায় বদলি করা হয়েছে। কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেজকে চন্দ্রিমা থানায় বদলি করা হয়েছে।

এ ছাড়া মতিহার থানার ইন্সপেক্টর (তদন্ত) আরিফুল ইসলামকে নগর গোয়েন্দা শাখায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিরুল ইসলামকে ইন্সপেক্টর (তদন্ত) মতিহার থানায় বদলি করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানায় অফিস সূত্র।
সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮