শনিবার , ২৪ সেপ্টেম্বর ২০২২ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভেজাল কীটনাশক বিক্রির অপরাধে ১ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ২৪, ২০২২ ১০:৩২ পূর্বাহ্ণ
ভেজাল কীটনাশক বিক্রির অপরাধে ১ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহ প্রতিবেদক: শেরপুরের নালিতাবাড়ীতে ভেজাল কীটনাশক সরবরাহের অভিযোগে মোশারফ হোসেন (২৮) নামে এক বিক্রয় প্রতিনিধিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার মরিচপুরান চৌরাস্তা বাজারে ভ্রাম্যমাণ আদালত বিক্রয় প্রতিনিধিকে এ জরিমানা করেন। ওই বিক্রয় প্রতিনিধির বাড়ি পাশের নকলা উপজেলার বারমাইশা গ্রামে।

উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানান, মোশারফ দীর্ঘ দিন থেকে অনুমোদনহীন একটি ভেজাল কীটনাশক বিভিন্ন খুচরা ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি করছে। এমন অভিযোগের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত কৃষক ব্যবসায়ীরা মোশারফকে আটক করে প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভিন ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মোশারফ হোসেন দোষ স্বীকার করায় তাকে এক লাখ টাকা জরিমানা করেন।

এ সময় নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিফ রহমান, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলীসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম:/-

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গরুর নামে ঘোড়ার মাংস বিক্রির ভিডিও ভাইরাল, নমুনা সংগ্রহ

আগামী নির্বাচন হবে বিএনপির জন্য এক অগ্নিপরীক্ষা :খন্দকার দেলোয়ার হোসেন খোকন।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করছেন এনজামুল হক সৈকত

মোহনপুর উপজেলার সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ও এমটির অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু

দ্বাদশ সংসদ নির্বাচন ‘ রাজশাহীর ৬টি আসনে অশিক্ষিত’ প্রার্থী তিনি

নগরীতে পৃথক অভিযানে মাদক সহ গ্রেপ্তার ৪

রাসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

জয়কালে ক্ষয় নাই মরণ কালে ওষুধ নাই, শেখ হাসিনাকে ইনু

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবদল ও ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত, লুটে নিয়েগেছে নগদ টাকা ও মোটরসাইকেল

Everything You Wanted to Know About mega city’s