Wednesday , 28 September 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মহেশ বাবুর মা ইন্দিরা দেবী মারা গেছেন

প্রতিবেদক
sonynews
September 28, 2022 4:03 pm

দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর মা ইন্দিরা দেবী মারা গেছেন। বুধবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর চারটার দিকে হায়দরাবাদে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিনোদন বিষয়ক ভারতীয় গণমাধ্যম পিংকভিলা জানিয়েছে, ইন্দিরা দেবী গত কয়েক সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মারা যাওয়ার আগে তাকে কিছু সময়ের জন্য ভেন্টিলেটরে রাখা হয়েছিল।

মহেশ বাবুর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সুপারস্টার কৃষ্ণার স্ত্রী এবং সুপারস্টার মহেশ বাবুর মা শ্রী ঘট্টামানেনি ইন্দিরা দেবী আজ সকালে মারা গেছেন। সকাল ৯টা থেকে তার মরদেহ পদ্মালয় স্টুডিওতে রাখা হয়েছে।

আরেক মেগাস্টার চিরঞ্জীবী মৃতের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন। তিনি লেখেন, ‘ইন্দিরা দেবীর মৃত্যু সংবাদ অত্যন্ত দুঃখজনক। আমি সুপারস্টার কৃষ্ণ, মহেশ বাবু এবং পরিবারের সব সদস্যের প্রতি গভীর সমবেদনা জানাই।’

মহেশ বাবুর জন্য ২০২২ সাল বেশ কঠিনই যাচ্ছে। কারণ, চলতি বছরের জানুয়ারিতে তিনি ভাই ঘট্টামানেনি রমেশ বাবুকে হারান। লিভার সংক্রান্ত সমস্যার কারণে ৫৬ বছর বয়সে মারা যান রমেশ বাবু।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পাবনা কারাগারে থাকা আ.লীগ নেতার মৃত্যু

রাজশাহীতে রোমোর আহ্বায়ক হুজাইফা, সদস্য সচিব তুহিন

টিকটকার স্ত্রীকে পাহাড়ে নিয়ে খুন করে স্বামী ও তার দুই বন্ধু

রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

রাজশাহীর সমাবেশে জনগণের স্বার্থের কথা বলবে ওয়ার্কার্স পার্টি : বাদশা

রাজশাহীতে টেন্ডার বাক্স লুটের ঘটনায় আরো এক আসামি গ্রেপ্তার

শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাসিকের ৪৩৮ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইন শুরু

পরিচালক পদে মনোনয়ন জমা দিলেন বাজুস রাজশাহী জেলা শাখার মোখলেছ-অপু-বিশু পরিষদ

পরিচালক পদে মনোনয়ন জমা দিলেন বাজুস রাজশাহী জেলা শাখার মোখলেছ-অপু-বিশু পরিষদ

আলোচিত সেই ৫০০ ভরি স্বর্ণ চুরির রহস্য উদ্ঘাটন

ফসলি জমির টপসয়েল লুট, রাতভর অভিযানে ২ এস্কেভেটর অকেজো