বুধবার , ১৯ আগস্ট ২০২৬ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে রোমোর আহ্বায়ক হুজাইফা, সদস্য সচিব তুহিন

প্রতিবেদক
sonynews
আগস্ট ১৯, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে কর্মরত অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের নিয়ে নতুন সংগঠন “রিপোর্টার্স অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া অর্গানাইজেশন”(রোমো) আত্মপ্রকাশ করেছে। সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে নগরীর একটি কনফারেন্স রুমে রাজশাহীতে কর্মরত অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক মানবকণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. হুজাইফা।

নবগঠিত কমিটিতে দৈনিক মানবকণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. হুজাইফাকে আহ্বায়ক এবং বাংলাদেশ টাইমসের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. তুহিন আলীকে সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার নাঈম হোসেন ও মিরর নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার সালমান হোসেনকে। কমিটির সদস্যরা হলেন—দৈনিক গণজাগরণের মাল্টিমিডিয়া রিপোর্টার শামীম রহমান, ডেইলি সিটিজেন ভয়েসের মাল্টিমিডিয়া রিপোর্টার জোবায়ের আলী এবং আরসি নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার তুরিন আলম।

সভায় রাজশাহীতে কর্মরত অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত বিভিন্ন বিষয়, পারস্পরিক সহযোগিতা এবং সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে পেশাগত মানোন্নয়ন, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করার বিষয়ে মতামত দেন উপস্থিত সাংবাদিকরা।

সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়। সাংবাদিকদের মতামতের ভিত্তিতে আগামী তিন মাসের মধ্যে রোমোর পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, রাজশাহীতে কর্মরত অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিকতার ক্ষেত্রে একটি কার্যকর ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যেই রোমোর যাত্রা শুরু হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

বিএসটিআই সনদ ছাড়াই পাইপ উৎপাদন, রাজশাহীতে কারখানাকে এক লাখ টাকা জরিমানা

নওগাঁয় চাঁদাবাজি করতে গিয়ে রাজশাহীর ২ ভূয়া সাংবাদিক আটক

রাজশাহী সিটি হাট নিয়ে অপপ্রচার বন্ধ ও সত্যতা যাচাইয়ের আহ্বান ইজারাদার কর্তৃপক্ষের

রাজশাহী কলেজের দেড়শত বর্ষ উদযাপনকে স্মরণীয় করে রাখতে স্মারক ভাস্কর্য হবেঃ ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত কারাগারে

পুঠিয়ার বিলমাড়িয়া বাজারে তেলের দাম বেশি নেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা

ভারতকে হারিয়ে বাংলাদেশীকে প্রথম ডাব্লুবিসি এশিয়ান সিলভার এনে দিলেন রাজশাহীর উৎসব

নগরীতে হরিজন কিশোরীকে উত্যক্ত, এসিড হামলার হুমকি ও ককটেল বিস্ফোরণের অভিযোগ

প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার আহ্বান প্রধান বিচারপতির

সেনাবাহিনী দিয়ে অবৈধ অভিবাসী তাড়াবেন ট্রাম্প