বৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিএসটিআই সনদ ছাড়াই পাইপ উৎপাদন, রাজশাহীতে কারখানাকে এক লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ১, ২০২৬ ১:৩৭ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীতে অনুমোদনহীনভাবে ইউ-পিভিসি পাইপ উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি প্লাস্টিক কারখানায় অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে বিএসটিআইয়ের বাধ্যতামূলক গুণগত মানসনদ গ্রহণ না করেই উৎপাদন ও বিক্রি-বিতরণ করার দায়ে কারখানাটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিকেল ৪টায় রাজশাহী মহানগরীর আসাম কলোনী এলাকায় অবস্থিত মদিনা প্লাস্টিক ফ্যাক্টরীতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার অভিজিত সরকার–এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গুণগত মানসনদবিহীন ইউ-পিভিসি পাইপ জননিরাপত্তা ও ভোক্তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এ কারণে বিএসটিআই নিয়মবহির্ভূত উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

বিএসটিআই কর্তৃপক্ষ আরও জানায়, ভোক্তা স্বার্থ সংরক্ষণ, মানসম্মত পণ্য নিশ্চিতকরণ এবং অবৈধ উৎপাদন বন্ধে রাজশাহী মহানগরসহ বিভাগজুড়ে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
ইলেকট্রনিক ইমুনাইজেশন কার্যক্রমে শতভাগ সফলতা অর্জন রাসিকের

ইলেকট্রনিক ইমুনাইজেশন কার্যক্রমে শতভাগ সফলতা অর্জন রাসিকের

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

রাজশাহীতে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ রোববার: প্রস্তুতি সম্পন্ন

রেলস্টেশনের কক্ষে আটকে রেখে নারীকে নির্যাতন বুকিং সহকারীদের

রেলস্টেশনের কক্ষে আটকে রেখে নারীকে নির্যাতন বুকিং সহকারীদের

গোমস্তাপুরে সাপের কামড়ে বিছানায় ঘুমন্ত অবস্থায় শিশুর মৃত্যু

আরএমপির বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২১

ব্লেড দিয়ে নাম লিখে দেন নাবালিকার বুকে, মাদক খাইয়ে ধর্ষণ হুক্কা বারে

ব্লেড দিয়ে নাম লিখে দেন নাবালিকার বুকে, মাদক খাইয়ে ধর্ষণ হুক্কা বারে

আরএমপিতে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মাদ্রাসা শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাবির ভর্তি পরীক্ষা: ৩ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল, ৫টিতে অতিরিক্ত কোচ