মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান: সারদায় ৪১৮ পুলিশ কনস্টেবলের প্রশিক্ষণ সমাপ্ত

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১২:১৪ অপরাহ্ণ

অকিউল ইসলাম পরশ: রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪১৮ জন পুলিশ কনস্টেবলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে একাডেমির প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ একাডেমির অধ্যক্ষ মো. তওফিক মাহবুব চৌধুরী । তিনি প্রশিক্ষণার্থী পুলিশ কনস্টেবলদের (টিআরসি) উদ্দেশে বলেছেন, ‘তোমরা পুলিশ একাডেমি থেকে লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে মাঠ পর্যায়ে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করবে। প্রতিনিয়ত অনুশীলন, জ্ঞান চর্চা এবং বাস্তব জীবন হতে শিক্ষা গ্রহণ করে নিজেকে সমৃদ্ধ করবে।’

নতুন কর্মজীবনে পদার্পণের জন্য সকলকে অভিনন্দন জানিয়ে তওফিক মাহবুব বলেন, ২০২৫ সালের ৬ অক্টোবর হতে শুরু হওয়া ৪ মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণের সফল পরিসমাপ্তি আজ। বাংলাদেশ পুলিশ একাডেমি হতে অর্জিত আইনি জ্ঞান ও পুলিশিং এর নানাবিধ কৌশল তোমাদের ভবিষ্যৎ পেশাগত জীবনকে সাফল্যমণ্ডিত করবে বলে আমি বিশ্বাস করি।

প্রধান অতিথি বলেন, ‘উত্তম প্রশিক্ষণ, সর্বোত্তম সেবা’ এই প্রতিপাদ্যে বাংলাদেশ পুলিশ একাডেমি সর্বোত্তম আন্তরিকতা ও কর্মদক্ষতা দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে। মাঠ ও আইটিতে দক্ষ প্রশিক্ষকের সমন্বয়ে চলমান কর্মযজ্ঞ, প্রশিক্ষণার্থীর শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি এবং বুদ্ধিবৃত্তিক চর্চা নিশ্চিত করার ক্ষেত্রে আমরা সবর্তোভাবে আন্তরিক।

এ সময় আইন ও বিধি দ্বারা নির্ধারিত দায়িত্ব-কর্তব্য পালনে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার মাধ্যমে দেশের অভ্যন্তরে আইন-শৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পালনের জন্য ট্রেইনি পুলিশ কনস্টেবলদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক-বেসামরিক কর্মকর্তা-কর্মচারী, টিআরসির অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের হাতে পুরস্কার এবং সনদ তুলে দেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

নগরীতে শহীদ জিয়া স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

৪০০ বছর ধরে চাপ জমে আছে এক ফল্টে, তীব্র ঝুঁকিতে যে দুই জেলা

রাসিক মেয়রের সাথে প্রেস ক্লাব অব ইন্ডিয়া‘র সভাপতি সৌজন্য সাক্ষাৎ 

রাজশাহীতে ফেসবুকে শিক্ষিকার সঙ্গে পরিচয়, ১৮ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

বিশ্ব পরিযায়ী পাখি দিবস উদযাপন পরিবেশ হত্যাকারীর বিচার নিশ্চিতের দাবী

রুয়েটের প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

রাজস্ব আদায়ে অস্থায়ী আদায় ক্যাম্প পরিচালনা করবে রাজশাহী সিটি কর্পোরেশন

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রামেকে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

বিএমএসএস রাজশাহী বিভাগীয় কমিটি ঘোষণা : সভাপতি-পুলক, সেক্রেটারি আরিফ