শনিবার , ১৫ মার্চ ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ওষুধের আড়ালে অ্যালকোহল সরবরাহ, গ্রেপ্তার ২

প্রতিবেদক
sonynews
মার্চ ১৫, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুর উপজেলায় হোমিওপ্যাথি ওষুধের আড়ালে দোকানে দোকানে অ্যালকোহল সরবরাহ করার সময় দুজনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-৫ এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৪৩৫ বোতল (১৪৩.৫ লিটার) অবৈধ অ্যালকোহল জব্দ করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার বাকশৈল এলাকায় অ্যালকোহল ডেলিভারির সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন- ডেলিভারিম্যান ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা মোস্তাক আল রুবিন (৫২) ও পটুয়াখালির দশমিনার আব্দুস সালাম মৃধা (৪০)।

র‌্যাব জানায়, ঢাকা থেকে মাইক্রোবাসে করে রাজশাহীতে অ্যালকোহল সরবরাহ করার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে হাতেনাতে ধরা পড়েন চক্রের দুই সদস্য। তারা হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে ৯০ শতাংশ অ্যালকোহল বিক্রি করতেন। এই অ্যালকোহল ঢাকায় ফ্যাক্টরিতে প্রস্তুত হয়।

র‌্যাব আরও জানায়, অ্যালকোহল সেবনে সম্প্রতি মোহনপুরে তিনজনের প্রাণহানিও ঘটেছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শন করলেন রাসিক মেয়র

রাজশাহী মহানগরীর ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শন করলেন রাসিক মেয়র

রাজশাহীতে ট্রাক-সিএনজি থামিয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

স্বামীকে বাবা বানিয়ে সরকারী চাকরিতে যোগদান নারীর

হোটেল কক্ষে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ, পুলিশের ধারণা আত্মহত্যা

যোগ দিবসে ভারত-বাংলাদেশ বন্ধুত্বের বার্তা দিলেন মনোজ কুমার

রাজশাহী মহানগরীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার

রাজশাহীর নগরীতে জামায়াতের নেতাকর্মী বহনকারী দুইটি বাস দুর্ঘটনার কবলে

রাবিতে আন্দোলনের অবসান, রাকসু নির্বাচন ঘিরে শঙ্কা কেটে গেল

রাজশাহী শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যানের যোগদান