• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Headline
আসাম কলোনিতে নাগরিক সমস্যার খোঁজ নিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ফেসবুকে মানহানিকর ও অশ্লীল পোস্ট: সাইবার মামলার আসামি পলাশ রাজশাহী থেকে গ্রেপ্তার মতিহারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীকে সবুজ নগরী গড়তে আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ধর্মেন্দ্রের ইস্তফাতেও শেষ হয়নি স্নায়ুযুদ্ধ! সব মামলা প্রত্যাহারের দাবিতে অনড় ‘ককরোচ’রা, চাপ বাড়াতে ফের বিক্ষোভের হুমকি রাজশাহীতে গুরুতর অসুস্থ প্রবীণ মঞ্জুর আলম, সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জাতীয় আদিবাসী পরিষদের দুর্গাপুর উপজেলা ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, ৩১ সদস্যের কমিটি গঠন ছোটন সরদার রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে বাবা-ছেলের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ রাসিক প্রশাসকের নির্দেশনায় জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

রাজশাহীতে রিভলবার ও মাদকসহ কোচিং সেন্টার পরিচালক গ্রেপ্তার

সনি নিউজ / ১২৬ Time View
Update : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
রাজশাহীতে রিভলবার ও মাদকসহ কোচিং সেন্টার পরিচালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ মজনু আহমেদ সাগর (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার  গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার দুপুরে উপশহর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানাধীন উপশহর এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশী করা হয়। এ সময় ওই কার থেকে তিন রাউন্ড গুলিসহ একটি পাকিস্তানি রিভলবার, ৫০ গ্রাম ক্রিস্টাল আইস ও ১৪৪ পিস ইয়াবা পাওয়া যায়। পরে কারের মালিক মজনু আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ভাইভেট কারও জব্দ করা হয়েছে। মজনু একটি কোচিং সেন্টারের পরিচালক বলে র‌্যাব জানায়।

গ্রেপ্তার মজনু আহমেদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর গ্রামে। তিনি মোকসেদ আলীর ছেলে। তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উপশহর এলাকায় বসবাস করেন।

গ্রেপ্তার মজনু আহমেদ সাগর নগরীর কাদিরগঞ্জ মোড়ের নর্থ ব্রীজ স্কুল, বাটার মোড়ে ওয়েবে কোচিং সেন্টার ও উপশহরের সাগর সাইন্স কোচিং সেন্টারের মালিক। তিনি নবম ও দশম শ্রেণীর ফিজিক্স ও কেমিস্ট্রি পড়ান। তবে তার বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে জোর করে অতিরিক্ত অর্থ আদায়েরও অভিযোগ রয়েছে।

এব্যাপারে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মামলা প্রক্রীয়াধীন রয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category