সোমবার , ২০ মে ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চারঘাটে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
মে ২০, ২০২৪ ২:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার চারঘাটে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাবিব বিশ্বাস (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোব্বার ২০ মে দিবাগত রাত ২টার দিকে চারঘাট থানাধীন বরকতপুর কর্মকারপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী চারঘাট থানার পূর্ব হুজারপাড়া গ্রামের আ: আজিজ বিশ্বাসের ছেলে।
সোমবার বিকেলে জেলা পুলিশের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
তাতে বলা হয়েছে, রোববার দিবাগত রাত দেড়টার দিকে ডিবি’র পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আতিকুর রেজা সরকার ও সঙ্গীও ফোর্স-সহ চারঘাট থানা পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় মাদক উদ্ধারের জন্য অবস্থা করছি। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বরকতপুর কর্মকারপাড়া এলাকায় রাস্তার ওপর একজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে আতিকুর রেজা সরকার তার সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি হাবিব বিশ্বাস পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ট্রাউজারের পকেট থেকে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

এ ঘটনায় রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।
রাজশাহী ২০/০৫/২৪

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৭টি থানার ওসির রদবদল

হাদি ইস্যুতে উধাও হয়ে যাচ্ছে ফেসবুক পেজ, নেপথ্যে কি ভারত?

রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ রাসিক প্রশাসকের

রাজশাহীতে দুদকের ছয়তলা ভবন নির্মাণে ব্যয় ১৯ কোটি ৬৪ লাখ টাকা!

তানোরে এসিল্যান্ডের এজলাসে বিশৃঙ্খলা, নারীসহ গ্রেপ্তার ৩

যৌন হয়রানির অভিযোগে রাবি আইন বিভাগের শিক্ষককে বরখাস্তের

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ২ জনসহ গ্রেফতার ১২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

রাবির বিতর্কিত শিল্পকর্মের ব্যাখ্যা ‘দাঁড়িপাল্লা এখানে ওজনের যন্ত্র নয়, ৭১-বিরোধী গোষ্ঠীর প্রতীক’

4 Best things your fitness trainer Is thinking during your ses

4 Best things your fitness trainer Is thinking during your ses