রবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বগুড়ায় তারেকের ছেড়ে দেওয়া আসনে কে হবেন বিএনপির প্রার্থী

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৪:৪৪ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: বগুড়া-৬ (সদর) আসনটি ছেড়ে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দুটি আসনে বিজয়ী হয়ে শপথ গ্রহণের আগের দিন একটি আসন ছেড়ে দেন তিনি। এ কারণে আসনটিতে এখন উপনির্বাচন হবে। সেই নির্বাচনে কে বিএনপির মনোনয়ন পাবেন, এ নিয়ে চলছে নানা আলোচনা। প্রথম আলো

১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সব কটি জাতীয় নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হন। এর মধ্যে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে আসনটিতে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এ

আসনে উপনির্বাচনের তফসিল এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে উপনির্বাচনে কে হচ্ছেন দলীয় প্রার্থী, এ নিয়ে আলোচনার শেষ নেই।

কেউ কেউ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান কিংবা মেয়ে জাইমা রহমানকে প্রার্থী করার দাবি তুলেছেন। এ ছাড়া সম্ভাব্য প্রার্থী তালিকায় স্থানীয় নেতাদের মধ্যে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম (বাদশা), বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র একেএম মাহবুবুর রহমান, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার ও বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীরের (পাভেল) নাম শোনা যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, ‘বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। তফসিল ঘোষণার পরপরই যথাসময়ে দলের হাইকমান্ড থেকে প্রার্থিতার ঘোষণা দেওয়া হবে। বগুড়া-৬ ও বগুড়া-৭ জিয়া পরিবারের আসন। অতীতে এই দুই আসনেই প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এবারের নির্বাচনে বিপুল ভোটে দলের চেয়ারম্যান বিজয়ী হয়েছেন। উপনির্বাচনে জিয়া পরিবারের কেউ, নাকি অন্য কোনো নেতা প্রার্থী হবেন, সেই সিদ্ধান্ত দেবেন দলের চেয়ারম্যান।’

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে পৃথক অভিযানে চোরাই বাইসাইকেল ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

আরইউজে সভাপতি আব্দুল আউয়ালকে হুমকির ঘটনায় বিএফইউজে’র নিন্দা

৪৯ তম বিসিএসের গেজেটে গোপালগঞ্জে প্রার্থীর ৯ জন বাদ

৯৯৯ ফোন দিয়ে বন্ধুকে উদ্ধার করলেন তরুণী, ৩ অপহরণকারী গ্রেফতার

হাসিনা আমলের হেলমেট বাহিনীই এখনকার গুপ্ত বাহিনী: মন্ত্রী মিজানুর রহমান মিনু

রাজশাহীতে চিকিৎসক অপহরণ: ২ কোটি ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউএস অ্যাগ্রিমেন্টের নামে অর্থ হাতিয়ে নেওয়ায় রাজশাহীতে আরও এক মামলা

রুয়েট ক্যাম্পাসে চাকরির হাতছানি: তরুণ প্রকৌশলীদের নিয়ে জমজমাট ক্যারিয়ার ফেয়ার

না.গঞ্জ থেকে ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়া অভিযুক্ত চাচি গ্রেপ্তার

সিণ্ডিকেটের বেপরোয়া কর্মকাণ্ডে রাজশাহী মহিলা টিটিসিতে ক্ষোভ-অসন্তোষ বাড়ছে