হিটলার হোসেন: রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের মামলায় মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকসহ মোট ১৭ জনকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার রাতে আরএমপির পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, আজ ১৩ নভেম্বর থানা ও ডিবি পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এদের মধ্যে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন আটক করে। ২ জনকে মাদক মামলায় ও অন্যান্য অপরাধে ৬ জন এছাড়া ওয়ারেন্টভূক্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার রাতে আরএমপির পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হ।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মুকুল শেখ (৪৬), আওয়ামীলীগের কর্মী মো: সিদ্দিকুর রহমান (২০) ও মো: সুজন (৩২) । মুকুল শেখ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার সিপাইপাড়ার মো: আব্দুল গফুরের ছেলে। সিদ্দিকুর রহমান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার জগতলা গ্রামের মো: মতিউর রহমানের ছেলে। সে বর্তমানে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শালবাগান এলাকার বাসিন্দা। সুজন রংপুর জেলার মিঠাপুকুর থানার রাধাকৃষ্ণপুরের মৃত নয়া মিয়ার ছেলে। সে বর্তমানে বোয়ালিয়া থানাধীন উপর ভদ্রা এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।





