Wednesday , 11 September 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

প্রকাশিত সংবাদের প্রতিবাদ রাজশাহী মহানগর বিএনপির

প্রতিবেদক
সনি নিউজ
September 11, 2024 4:12 am

প্রেস বিজ্ঞপ্তি:  সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য, বাংলা ট্রিবিউন রাজশাহীর প্রতিনিধি কর্তৃক পরিবেশিত গত ০৮/০৯/২০২৪ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদ হত্যার বিষয়ে একটি প্রতিবেদন ইতঃপূর্বে আমাদের নজরে এসেছে। সংবাদ প্রতিনিধি উল্লেখ করেছেন, “প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নগরীর বিনোদপুর এলাকায় বিএনপির নেতাকর্মী ও ছাত্ররা মাসুদ কে ধরে এলোপাতাড়ি পেটাতে থাকে। এতে গুরুতর আহত হয়, পরবর্তীতে পেটাতে পেটাতে থানায় নিয়ে যাওয়া হয় ইত্যাদি।”

আমরা রাজশাহী মহানগর বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ দায়িত্ব নিয়ে বলছি মাসুদ হত্যা ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মী জড়িত ছিলোনা। গণআন্দোলনে সম্পৃক্ত দেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠন কে নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করে হেয় প্রতিপন্ন করায় আমরা উদ্বিগ্ন। উক্ত প্রতিবেদনটি দুরভিসন্ধিমূলক ও হীন উদ্দেশ্যে পরিবেশিত হয়েছে। মিথ্যা সংবাদ পরিবেশন করায় উদারপন্থী রাজনৈতিক সংগঠন বিএনপির মানহানি হয়েছে। এক্ষেত্রে বাংলা ট্রিবিউনের সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদক আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে রাজশাহী মহানগর বিএনপি আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে; একই সাথে সকল সাংবাদিক ভাইবোন বোনদের প্রতি বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের মাধ্যমে জনসাধারণের কাছে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান থাকবে।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযুদ্ধা এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুনুর রশীদ মামুন উক্ত প্রতিবাদ করেন ও মহানগর বিএনপিকে পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ, ভুয়া এসআই কারাগারে

ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ, ভুয়া এসআই কারাগারে

নগরীতে শিক্ষকদের বিরুদ্ধে সাংবাদিকদের হুমকি দেয়ার অভিযোগ

বঙ্গবন্ধুর খুনিকে ফিরিয়ে আনতে তৎপর ছিলেন না রাষ্ট্রদূত সহিদুল

বঙ্গবন্ধুর খুনিকে ফিরিয়ে আনতে তৎপর ছিলেন না রাষ্ট্রদূত সহিদুল

বঙ্গবন্ধুর জন্মসাল ভুলে গেলেন ইউএনও!

রসদ সরবরাহে ব্যর্থ, উপপ্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দিলেন পুতিন

স্মার্ট রাজশাহী সিটি বির্নিমানে ৬ দিনব্যাপী সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক অনুষ্ঠান

বাগমারায় ওসি (তদন্ত)-এর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

রাজশাহীতে সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম জুলুকে বিশেষ সংবর্ধনা

‘ভারত যদি বাংলাদেশে নজর দেয়..পাকিস্তানের ক্ষেপণাস্ত্রগুলো জবাব দেবে’

রাজশাহীতে লিফটে আটকা পড়ে ২৫ শিশু: ঘণ্টাব্যাপী উৎকণ্ঠার পর নিরাপদে উদ্ধার