রবিবার , ১৭ মার্চ ২০২৪ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বঙ্গবন্ধুর জন্মসাল ভুলে গেলেন ইউএনও!

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ১৭, ২০২৪ ৯:৪০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে তার জন্মসাল ভুল করেছেন  মাদারগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত। এ নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে।

রোববার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত খরকা হল রুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে তিনি এ ভুল করেন। বঙ্গবন্ধু ১৯২০ সালে জন্মগ্রহণ করলেও ইউএনও তার বক্তব্যে ১৯৯০ উল্লেখ করেন। সমকাল

ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, জাতির পিতা আজীবন থাকবেন আমাদের মাঝে। তিনি ১৯৯০ সালে জন্ম নিলেও আমাদের মাঝে, প্রতিটি স্বাধীনতাকামী, মুক্তিকামী মানবতাকামী মানুষের মাঝে বেঁচে থাকবেন। প্রত্যেক বাঙালি ওনার আদর্শকে ধারণ করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব, এই হোক আমাদের অঙ্গীকার।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক।

এ বিষয়ে জানতে চাইলে ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, আমার বক্তব্যে জাতির পিতার জন্মসালটি ভুল উচ্চারণ হয়েছে। এটা আমার স্লিপ অব টাং। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এমপি আসাদের অভিনন্দন

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা কেন্দ্রের চারপাশে ২০০ গজে নিষেধাজ্ঞা জারি

হত্যাসহ অসংখ্য মামলা ঘাড়ে নিয়ে ফের রিমান্ডে ডাবলু সরকার

গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় উন্নয়ন করতে পারছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় উন্নয়ন করতে পারছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পদ্মার চরে ১৫০ কৃষকের স্বপ্ন ভেসে গেল বন্যায়

৫ আগস্টের পর ‘আলাদিনের চেরাগ’ পান রিয়াদ

স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা

বাবা-মেয়ের গলাকাটা মরদেহ: তদন্ত ছাড়া ‘আত্মহত্যা’ বলতে নারাজ পুলিশ

রাজশাহীর চর মাঝারদিয়াড়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

রাসিকের গঠিত কমিটির ১১তম সভা অনুষ্ঠিত, নাগরিক সেবা নিশ্চিতে নির্দেশনা