স্টাফ রিপোর্টার: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৪তম থেকে ২০তম গ্রেডের ১২টি ক্যাটাগরিতে মোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ২৫ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নাম ও সংখ্যা: ক্যাশিয়ার ১টি, (গ্রেড–১৪)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস। বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা।
২. পদের নাম ও সংখ্যা: ড্রাফটসম্যান ২টি, (গ্রেড–১৫)
শিক্ষাগত যোগ্যতা: ২ বছর মেয়াদি সিভিল ড্রাফটিং সার্টিফিকেটসহ এইচএসসি বা সমমানের সনদ। বেতন স্কেল: ২২,৮০০–৫৫,২০০ টাকা।
৩. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২টি, (গ্রেড–১৬)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পাসসহ মুদ্রাক্ষর লিখনে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ন্যূনতম ২৮ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।
৪. পদের নাম ও সংখ্যা: হিসাব সহকারী ১টি, (গ্রেড–১৬)
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পাস। বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।
৫. পদের নাম ও সংখ্যা: সার্ভেয়ার ৩টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পাসসহ ২ বছর মেয়াদি সার্ভে সনদ। তবে কোনো সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কিংবা কোনো খ্যাতনামা বেসরকারি প্রতিষ্ঠানে সার্ভেয়ার হিসেবে কর্মরত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।
৬. পদের নাম ও সংখ্যা: গাড়িচালক (ভারী) ১টি, (গ্রেড–১৫)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণসহ ভারী যানবাহন চালনায় ৩ বছরের অভিজ্ঞতাসহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বেতন স্কেল: ২২,৮০০–৫৫,২০০ টাকা।
৭. পদের নাম ও সংখ্যা: গাড়িচালক (হালকা) ১টি, (গ্রেড–১৬)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণসহ হালকা যানবাহন চালনায় ৩ বছরের অভিজ্ঞতাসহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।
৮. পদের নাম ও সংখ্যা: ইলেকট্রিশিয়ান ১টি, (গ্রেড-১৮)
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ট্রেড সনদসহ এসএসসি বা সমমান পাস। তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল: ২১,০০০–৫০,৯০০ টাকা।
৯. পদের নাম ও সংখ্যা: ফটোকপি অপারেটর ১টি, (গ্রেড-১৮)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন স্কেল: ২১,০০০–৫০,৯০০ টাকা।
১০. পদের নাম ও সংখ্যা: চেইনম্যান ২টি, (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ। তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।
১১. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ২টি, (গ্রেড–২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ। তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।
১২. পদের নাম ও সংখ্যা: নিরাপত্তা প্রহরী ১টি, (গ্রেড–২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ। তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।
বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ হতে হবে। আবেদন ফি: ১ থেকে ৭ নম্বর পদের আবেদন ফি ১১২ টাকা। ৮ থেকে ১২ নম্বর পদের আবেদন ফি ৫৬ টাকা।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা।

















