সোমবার , ২৭ এপ্রিল ২০২৬ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ওসির অপসারণ দাবিতে রাজশাহীতে মানববন্ধন, যুবদল নেতা নিজামের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন

প্রতিবেদক
sonynews
এপ্রিল ২৭, ২০২৬ ১১:৩০ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: সোমবার (২৭ এপ্রিল) দুপুরে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানার অফিসার্স ইনচার্জ রবিউল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসি ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা। মহানগরীর ১৯ নং ওয়ার্ড (দক্ষিণের) যুবদলের যুগ্ম সম্পাদক ও ১৯ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক নিজাম আলীর গ্ৰেফতারকে ষড়যন্ত্র আখ্যাদিয়ে ওসির অপসারণের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৩ এপ্রিল রাজশাহী মটর শ্রমিক ইউনিয়নের দুপক্ষের মধ্যে ঘটে যাওয়া হট্টগোল ও মারামারির প্রেক্ষিতে থানায় হওয়া বিস্ফোরক আইনের মামলায় এজাহারভুক্ত আসামী না হয়েও যুবদল নেতা নিজামকে অন্যের প্ররোচনার বশবর্তী হয়ে গ্ৰেফতার করা হয়েছে। পুলিশের এক সোর্স আলিমের সাথে যুবদল নেতা নিজামের এলাকাভিত্তিক পূর্ব শত্রুতা থাকায় সেই সোর্সের দেয়া মিথ্যা ও বানোয়াট তথ্যের ভিত্তিতেই নিজামকে অজ্ঞাত আসামীর নামের তালিকায় অন্তর্ভূক্ত করে গ্ৰেফতার করা হয়েছে বলে দাবি মানববন্ধনকারীদের।

বক্তারা আরো বলেন, এজাহারে থাকা পনেরো ব্যক্তির নামের তালিকায় নিজামের নাম নেই। এছাড়াও ২৩ এপ্রিলের ঘটনায় যুবদল নেতা নিজাম উপস্থিত ছিলেননা। যে ব্যক্তির নাম এজাহারেও নেই আবার ঘটনাস্থলেও তার স্বশরীরে উপস্থিতি নেই তাকে পুলিশ কেনো গ্ৰেফতার করলো সেটিই এখন প্রশ্নের বিষয়। নিরপরাদ কোন ব্যক্তিকে ফ্যাসিস্ট আমলের মতো পুলিশ বিনা অপরাধে গ্ৰেফতার করলে আইনের শাসন ও পুলিশবাহিনীর উপর থেকে সাধারণ জনগণের আস্থা ও বিশ্বাস উঠে যাবে।
নিজাম ঢাকা বাস টার্মিনালে কাউন্টার মাস্টার হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত আছেন। তিনি যমুনা লাইন নামের একটি ঢাকা কোচের কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত আছেন বলে জানান তার সহকর্মীরা।

মানববন্ধনে অংশ নেয়া ব্যক্তিরা পুলিশের উদ্ধতন কর্মকর্তাদের কাছে অভিযোগ নিয়ে গেলে কর্মকর্তারা অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

নববর্ষ উপলক্ষে ছিন্নমূলদের সাথে রাজশাহী মহানগর যুবদলের আনন্দ ভাগাভাগি

ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ!

ভোলাহাটে ২২৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ আত্মসাৎ: রুয়েট কর্মকর্তা গ্রেপ্তার

ট্রাফিক আইন প্রতিপালনে আরএমপি’র সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ফ্রিজে লেবুর টুকরা রাখার উপকারিতা জানেন?

জুলাই ও আগস্ট ছিল হৃদয় স্পর্শ স্মৃতির ঘটনা – ইউএনও

গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে

আবারও আলোচিত ওসি মাহবুব আলমের বিরুদ্ধে তার স্ত্রীর গুরুতর অভিযোগ

রাজশাহীতে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন